ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে ‘বহুমাত্রিক সম্পর্ক’ আরও জোরদার করতে চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৯

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে চায় নয়াদিল্লি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল দুই দেশের মধ্যকার ‘বহুমাত্রিক’ সম্পর্ক আরও জোরদার করার এই প্রত্যাশা ব্যক্ত করেন।

মুখপাত্র জয়সওয়াল বলেন, আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের পক্ষ থেকে এই সুসম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। সেই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিশেষ চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

ভারতের প্রধানমন্ত্রীর ওই চিঠির বিষয়বস্তু উল্লেখ করে রণধীর জয়সওয়াল বলেন, চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দেশের দীর্ঘদিনের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ওপর দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে চায়।

ব্রিফিংয়ে দুই দেশের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। তিনি জানান, ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আলোচনা করবে নয়াদিল্লি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী