জার্মানিতে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ১৩:৩৫আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৪:২৪

ইরান যুদ্ধের কৌশল নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জার্মানিতে মোতায়েন মার্কিন সেনা কমানোর ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, তার প্রশাসন বিষয়টি ‘পর্যালোচনা ও খতিয়ে দেখছে’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

ট্রাম্প বলেন, জার্মানিতে সেনা কমানোর সম্ভাবনা আমরা পর্যালোচনা করছি এবং খুব অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ‘ইরানি নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে’, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের এমন বক্তব্যের পরপরই ট্রাম্প এ ধরনের প্রতিক্রিয়া জানালেন।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সমর্থনে জার্মানি ও অন্যান্য ন্যাটো মিত্ররা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলেও বারবার অভিযোগ তুলেছেন ট্রাম্প। বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে তাদের নৌবাহিনী মোতায়েন না করার বিষয়টি নিয়ে তিনি সমালোচনা করেন।

উল্লেখ্য  জার্মানি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বিদেশি সামরিক ঘাঁটি। সেখানে বর্তমানে প্রায় ৩৩ হাজার ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

/এএস/
সম্পর্কিত
নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক: বিনিয়োগ বৃদ্ধি- প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত নিয়ে আলোচনা
সর্বশেষ খবর
পরীক্ষা ছাড়া বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে নিয়োগ নয়
পরীক্ষা ছাড়া বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে নিয়োগ নয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস