ঢাকা-মুম্বাই ফ্লাইট স্থগিত করলো এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৬, ১৭:৪৫আপডেট : ১৪ মে ২০২৬, ১৭:৪৫

জুন থেকে আগস্ট মাস পর্যন্ত বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ভারতের পতাকাবাহী বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং এশিয়ার অনেক গন্তব্যের পাশাপাশি ঢাকা রুটেও ফ্লাইটের সংখ্যা কমানো হয়েছে। এমনকি মুম্বাই-ঢাকা রুটে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এছাড়া দিল্লি-ঢাকা রুটে ফ্লাইট সংখ্যা সাত থেকে কমিয়ে ৪টি করার ঘোষণা দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, মূলত দুটি চ্যালেঞ্জের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু অঞ্চলের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে জেট জ্বালানির রেকর্ড দাম বৃদ্ধির ফলে দীর্ঘ পাল্লার রুটগুলোতে কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল ও কঠিন হয়ে পড়েছে। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলের ঝুঁকি এড়াতে এবং নেটওয়ার্ককে স্থিতিশীল রাখতেই আগেভাগে এই রুট যৌক্তিকীকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এই রদবদলের পরও তারা পাঁচ মহাদেশজুড়ে প্রতি মাসে ১ হাজার ২০০-এর বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটে পরিবর্তন আনা হয়েছে:

দিল্লি-শিকাগো সার্ভিস সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সান ফ্রান্সিসকো, টরন্টো এবং ভ্যাঙ্কুভার রুটে ফ্লাইটের সংখ্যা কমানো হয়েছে। এ ছাড়া মুম্বাই-নিউইয়র্ক (জেএফকে) এবং দিল্লি-নেওয়ার্ক সার্ভিস আপাতত বন্ধ থাকবে। তবে মুম্বাই থেকে নেওয়ার্ক রুটে প্রতিদিন ফ্লাইট চলবে।

প্যারিস, রোম, জুরিখ, ভিয়েনা, মিলান এবং কোপেনহেগেন রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা কমবে। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন রুটে প্রতিদিনের পরিবর্তে সপ্তাহে ৪টি করে ফ্লাইট চলবে।

দিল্লি থেকে সাংহাই রুটে আগস্ট পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। চেন্নাই-সিঙ্গাপুর, মুম্বাই-ঢাকা এবং দিল্লি-মালে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ছাড়া ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর, হ্যানয় এবং হো চি মিন সিটি রুটে ফ্লাইটের সংখ্যা কমানো হয়েছে।

ফ্লাইট বাতিল বা সময় পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প বুকিং, তারিখ পরিবর্তন বা টিকিটের ধরন অনুযায়ী সম্পূর্ণ অর্থ ফেরতের (রিফান্ড) নিশ্চয়তা দিয়েছে এয়ার ইন্ডিয়া। যাত্রীদের কেবল এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ বা ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের