গবেষণায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৬, ০৯:১৫আপডেট : ১২ জুন ২০২৬, ০৯:১৫

উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণায় বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে চীন। সম্প্রতি প্রকাশিত নেচার ইনডেক্স ২০২৬ রিসার্চ লিডারস র‌্যাঙ্কিং-এ এ তথ্য উঠে এসেছে।

সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে চীনের গবেষণা উৎপাদন ২২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। বৈশ্বিক শীর্ষ ১০ দেশের মধ্যে একমাত্র চীনই দুই অঙ্কের প্রবৃদ্ধি পেয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও তৃতীয় জার্মানি।

নেচার ইনডেক্সে অন্তর্ভুক্ত সাতটি প্রধান গবেষণা ক্ষেত্রের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, প্রয়োগবিজ্ঞান এবং পৃথিবী ও পরিবেশবিজ্ঞান, এই পাঁচ ক্ষেত্রে চীন প্রথম স্থান অর্জন করেছে। অন্যদিকে স্বাস্থ্যবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

চীনা বিজ্ঞান অ্যাকাডেমি বিশ্বের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে তার অবস্থান বজায় রেখেছে। প্রতিষ্ঠানটি স্বাস্থ্যবিজ্ঞান ও সমাজবিজ্ঞান ছাড়া বাকি সব গবেষণা ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে।

এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ১০ গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে ৯টি চীনা প্রতিষ্ঠান স্থান পেয়েছে, যা আগের সংস্করণে ছিল ৮টি।

নেচার ইনডেক্স মূলত বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রের ভিত্তিতে উচ্চমানের গবেষণা উৎপাদন পরিমাপ করে। চলতি বছর সূচকটির পরিধি আরও সম্প্রসারণ করা হয়েছে। এতে ১৭টি প্রয়োগবিজ্ঞান বিষয়ক জার্নাল, একটি সম্মেলন এবং ১৫টি সমাজবিজ্ঞানভিত্তিক জার্নাল যুক্ত করা হয়েছে।

নেচার ইনডেক্সের প্রধান সম্পাদক সাইমন বেকার বলেন, ‘বিষয়ভিত্তিক পরিধি সম্প্রসারণ এবং নতুন মূল্যায়ন পদ্ধতি যুক্ত হওয়ায় নেচার ইনডেক্স এখন উচ্চমানের গবেষণা উৎপাদনের আরও বিস্তৃত ও নির্ভুল চিত্র তুলে ধরতে সক্ষম। ফলাফল থেকে স্পষ্ট যে উচ্চমানের গবেষণার ক্ষেত্রে চীন অত্যন্ত শক্তিশালী পারফরম্যান্স অব্যাহত রেখেছে।’

সূত্র: চায়না ডেইলি।

 

 

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেইরানি জাহাজে কেন হামলা চালালো ইউক্রেন
যে কারণে চীনা হিউম্যানয়েড রোবট নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র
বোয়িং-এয়ারবাসকে টেক্কা দিতে অভিনব উড়োজাহাজ বানাচ্ছে জেটজিরো
সর্বশেষ খবর
হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে এককভাবে শীর্ষে বাংলাদেশের নীড় 
৬ বছরের শিশুকে ধর্ষণ: আসামির যাবজ্জীবন, তিন লাখ টাকা অর্থদণ্ড
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ দিলেন সূর্যবংশী
গুম প্রতিরোধ আইনের খসড়ায় মতামতের সময় ১ দিন, ‘প্রহসন’ বলছে টিআইবি
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
যুক্তরাজ্যে ঘুরতে রিপ টাইডের কবলে বাংলাদেশি পরিবার: তৃতীয় সদস্যের মৃত্যু