শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ জুন ২০২৬, ০৯:৪১আপডেট : ২৫ জুন ২০২৬, ০৯:৪১

জাপানের উত্তর উপকূলের কাছে বৃহস্পতিবার (২৫ জুন) ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, এ ঘটনায় সুনামির কোনও আশঙ্কা নেই। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়াতে অঞ্চলের পূর্ব উপকূলের কাছে। এর গভীরতা ছিল প্রায় ৫০ কিলোমিটার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও ভূমিকম্পটির মাত্রা ৬.৯ বলে জানিয়েছে।

বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পের কম্পন রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সরকারের শীর্ষ মুখপাত্র মিনোরু কিহারা।

টোকিওতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, তার সরকারের জরুরি পরিস্থিতি মোকাবিলা দল তথ্য মূল্যায়ন করছে এবং প্রয়োজনে ত্রাণ কার্যক্রমের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা ‘মানুষের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার’ দিচ্ছেন। একই সাথে তিনি ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের সম্ভাব্য আফটারশক বা অনুকম্পনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আওমোরি প্রদেশের হাশিকামি শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোমোকো নাগানে এনএইচকেকে বলেন, ভূমিকম্প সতর্কতা জারির সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন এবং মাঝারি মাত্রার ঝাঁকুনি অনুভব করেন। তিনি জানান, স্কুলে উপস্থিত শিশুরা নিরাপদ ছিল, যদিও ভয় পেয়ে কেউ কেউ কেঁদে ফেলেছিল। পরে দিনের জন্য ক্লাস বাতিল করা হয় এবং সব শিক্ষার্থী নিরাপদে বাড়ি ফিরে যায়।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে একাধিক শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। গত ডিসেম্বরে একটি ভূমিকম্পের পর এক সপ্তাহের জন্য মেগা-ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছিল।

/এএস/ 
সম্পর্কিত
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, পরীক্ষার মুখে রদ্রিগেজ
‘আপা, ভেবেছিলাম আমরা বুঝি মারাই যাবো’
প্রথম ট্রিলিয়নেয়ার হয়েই ৩৫০ বিলিয়ন ডলার হারালেন মাস্ক
সর্বশেষ খবর
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, পরীক্ষার মুখে রদ্রিগেজ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, পরীক্ষার মুখে রদ্রিগেজ
‘আপা, ভেবেছিলাম আমরা বুঝি মারাই যাবো’
‘আপা, ভেবেছিলাম আমরা বুঝি মারাই যাবো’
বাংলাদেশে চীনা কোম্পানিগুলোকে ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর 
বাংলাদেশে চীনা কোম্পানিগুলোকে ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর 
আ.লীগ নেতার জানাজা পড়ালেন ১১ দলীয় জোটের এমপি প্রার্থী
আ.লীগ নেতার জানাজা পড়ালেন ১১ দলীয় জোটের এমপি প্রার্থী
সর্বাধিক পঠিত
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম