জরুরি অবস্থা জারি

ভেনেজুয়েলায় মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প, হাজার হাজার প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ জুন ২০২৬, ০৮:২১আপডেট : ২৫ জুন ২০২৬, ১২:২৫

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসের বেশ কিছু ভবন ধসে পড়েছে এবং বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর উৎপত্তিস্থল ছিল দেশটির ক্যারিবীয় উপকূলের মরন অঞ্চলের পশ্চিমে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার (১০৪ মাইল) পশ্চিমে অবস্থিত। এই ভূমিকম্পটির গভীরতা ছিল ২২ কিলোমিটার (১৪ মাইল)।

ভেনিজুয়েলার কারাকাসে ভূমিকম্পের পর ধসে পড়া ভবন। ছবি: এপি

প্রথম ঝাঁকুনির ঠিক এক মিনিট পর আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫। ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মরন অঞ্চল থেকে ১৬ কিলোমিটার (১০ মাইল) দক্ষিণ-পশ্চিমে।

ইউএসজিএস ধারণা করছে এই জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত হতে পারে। তবে দেশটির কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও আনুষ্ঠানিক সংখ্যা জানানো হয়নি।

ভেনিজুয়েলার কারাকাসে ভূমিকম্পের পর ধসে পড়া ভবনে জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: এপি

এদিকে, দেশে আঘাত হানা এই ভয়াবহ দুর্যোগের পর ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন যে, মাইকেটিয়ার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

/এএস/ 
টাইমলাইন: ভেনেজুয়েলায় ভূমিকম্প
২৫ জুন ২০২৬, ০৮:২১
ভেনেজুয়েলায় মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প, হাজার হাজার প্রাণহানির শঙ্কা
সম্পর্কিত
অমিত শাহের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন রাহুল গান্ধী
মেয়াদ শেষের আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান
ক্ষেপণাস্ত্র পরীক্ষার ২৪ ঘণ্টা আগে নোটিশ চায় যুক্তরাষ্ট্রসহ ৪১ দেশ
সর্বশেষ খবর
বিচারের জন্য প্রস্তুত জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা
বিচারের জন্য প্রস্তুত জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা
রোদে কালচে হয়ে যাচ্ছে ত্বক? ভেতর থেকে যত্নে ডায়েটে রাখুন এই ৪ পানীয়
রোদে কালচে হয়ে যাচ্ছে ত্বক? ভেতর থেকে যত্নে ডায়েটে রাখুন এই ৪ পানীয়
হাইকোর্টের ৫ কর্মচারী বরখাস্ত, একজনের বেতন স্থগিত
হাইকোর্টের ৫ কর্মচারী বরখাস্ত, একজনের বেতন স্থগিত
নির্ধারিত এলাকার বাইরে ব্যবসা করতে পারবেন না হকাররা: ডিএসসিসি প্রশাসক
নির্ধারিত এলাকার বাইরে ব্যবসা করতে পারবেন না হকাররা: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের