চীনে টানা বৃষ্টিতে বন্যা ঝুঁকি, সতর্কতা জোরদারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ২১:০৪আপডেট : ১৯ জুলাই ২০২৬, ২১:০৪

চীনের বিভিন্ন অঞ্চলে টানা ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি জটিল হয়ে ওঠায় সতর্কতা ও দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দিয়েছে চীন।

শনিবার চীনের রাষ্ট্রীয় বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দফতর এবং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় আবহাওয়া অধিদফতরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে সাম্প্রতিক বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে।

বৈঠকে জানানো হয়, প্রধান বৃষ্টিপাতের অঞ্চল আবারও দক্ষিণ দিকে সরে গেছে। ফলে দক্ষিণ-পশ্চিম চীন, ইয়াংজি নদীর মধ্য ও নিম্ন অববাহিকা এবং দক্ষিণ চীনের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে উত্তর চীন, উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকা, হুয়াংহুয়াই অঞ্চল এবং পূর্ব ইনার মঙ্গোলিয়ায়ও বৃষ্টি ও বজ্রঝড় অব্যাহত থাকতে পারে। তাই বন্যা পরিস্থিতি এখনও জটিল রয়েছে।

কেন্দ্রীয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে, বন্যা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং ঝুঁকির আশঙ্কা দেখা দিলে দ্রুত নিরাপদ স্থানে মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

এ ছাড়া বিপৎসীমার ওপরে প্রবাহিত নদীগুলোতে নজরদারি বাড়ানো, পাহাড়ি ঢল, ভূমিধস, ছোট ও মাঝারি নদী, ঝুঁকিপূর্ণ জলাধার এবং শহরের জলাবদ্ধতা নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে দুর্গত এলাকায় দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু, বিদ্যুৎ, পানি, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করা, রোগ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার নির্দেশও দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
বৈশ্বিক তাপদাহে বেড়েছে চীনের এসি ও ফ্যান রফতানি
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
বয়সের সঙ্গে স্মৃতিশক্তি কেন কমে?
সর্বশেষ খবর
দৃষ্টিনন্দন মসজিদ, পাশেই ভাঙা ঘরে থাকেন ইমাম
দৃষ্টিনন্দন মসজিদ, পাশেই ভাঙা ঘরে থাকেন ইমাম
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী
যশোরে মেঘনা ব্যাংকের এসএমই ও কৃষি ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ
যশোরে মেঘনা ব্যাংকের এসএমই ও কৃষি ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ
টানা ৯ রাত যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবে ইরানও
টানা ৯ রাত যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবে ইরানও
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার