জ্যোতিষীদের আপত্তিতে যেভাবে মাঝরাতে স্বাধীন হয়েছিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৬, ২১:০৮ আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ২১:০৮

রেডিওতে যখন শেষ ভাইসরয় লর্ড লুই মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতার তারিখ ঘোষণা করলেন, অমনি দেশজুড়ে রাশিচক্র ও কোষ্ঠী নিয়ে বসে পড়েছিলেন জ্যোতিষীরা। পবিত্র নগরী বারাণসী থেকে শুরু করে দক্ষিণ ভারত এবং কলকাতার জ্যোতিষীরা এক বাক্যে জানিয়ে দিলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট তারিখটি অত্যন্ত ‘অশুভ’! কিন্তু তারিখ তো আর বদলানো সম্ভব নয়। ফলে জ্যোতিষীদের শঙ্কা কাটাতে এবং লর্ড মাউন্টব্যাটেনের নির্ধারিত দিন ঠিক রাখতে এক অভিনব সমঝোতা করা হয়েছিল, যা ভারতের স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিয়ে আসে মধ্যরাতকে।

কীভাবে ঠিক হয়েছিল স্বাধীনতার তারিখ?

ব্রিটিশ শাসনের শেষ দিনগুলোতে ভারতের স্বাধীনতার তারিখ চূড়ান্ত করেন শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। আগের নির্ধারিত তারিখ ১৯৪৭ সালের জুনের বদলে তিনি এগিয়ে এনে ১৫ আগস্ট নির্ধারণ করেন। ল্যারি কলিন্স ও ডমিনিক লাপিয়েরে তাদের বিখ্যাত গ্রন্থ ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’-এ লিখেছেন, লর্ড মাউন্টব্যাটেনের কাছে এই তারিখটির একটি ব্যক্তিগত গুরুত্ব ছিল। ঠিক দুই বছর আগে এই দিনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণ ঘটেছিল। তার চোখে এটি ছিল এশীয় নতুন এক গণতান্ত্রিক যুগের সূচনা। বইটিতে উল্লেখ করা হয়, ক্ষমতা হস্তান্তরের তারিখগুলো মাউন্টব্যাটেনের মাথায় রুলেট চাকার মতো ঘুরছিল। হঠাৎ চাকাটি গিয়ে এমন এক ঘরে থামল যা মাউন্টব্যাটেনের কাছে তাৎক্ষণিকভাবে সবচেয়ে উপযুক্ত মনে হয়েছিল।

জ্যোতিষীদের তীব্র আপত্তি কেন ছিল?

জ্যোতিষীদের কাছে প্রধান সমস্যা ছিল ক্যালেন্ডার নিজেই। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ছিল শুক্রবার। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ তার ‘ইন্ডিয়া আফটার গান্ধী’ (২০২২) বইতে উল্লেখ করেছেন, জ্যোতিষ শাস্ত্র মতে রবিবার যেমন অশুভ, ঠিক তেমনই অশুভ ছিল শুক্রবারও। মাউন্টব্যাটেনের ঘোষণার পরপরই বারাণসী, দক্ষিণ ভারত ও কলকাতার জ্যোতিষীরা হিসাব কষে বলেন, স্বাধীনতার পরিণতি ভোগ করার চেয়ে ভারতের উচিত হবে আরও একদিন ব্রিটিশদের সহ্য করা!

কলকাতার জ্যোতিষী স্বামী মদনানন্দ সূর্য, চন্দ্র, গ্রহ ও ২৭টি নক্ষত্রের অবস্থান হিসেব করে দেখেন, ১৫ আগস্ট ভারত থাকবে ‘মকর’ রাশিতে, যা দেশভাগ ও বিচ্ছিন্নতার প্রতীক। সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল, সেদিন ভারত শনির প্রভাবে থাকবে এবং রাহু নক্ষত্রের অধীনে থাকবে, যাকে জ্যোতিষীরা বলতেন চরম ক্ষতিকর শক্তি। ১৪ আগস্ট মাঝরাত থেকে ১৫ আগস্টজুড়ে শনি, বৃহস্পতি ও শুক্র তিনটি গ্রহই অবস্থান করছিল নবম ঘর ‘কর্মস্থান’-এ, যাকে স্বর্গের সবচেয়ে অভিশপ্ত স্থান মনে করা হতো। তিনি আতঙ্কিত হয়ে মাউন্টব্যাটেনকে চিঠি লিখেছিলেন, ‘ঈশ্বরের দোহাই, ১৫ আগস্ট ভারতকে স্বাধীনতা দেবেন না। এরপর যদি বন্যা, খরা, দুর্ভিক্ষ ও গণহত্যা নেমে আসে, তবে তা হবে অভিশপ্ত দিনে স্বাধীন হওয়ার কারণে।’

অবশেষে যে সমঝোতা হয়েছিল

কিন্তু তারিখ ততক্ষণে প্রকাশ্যে ঘোষণা হয়ে গেছে এবং দেশভাগ ও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চালু হয়ে গেছে। ফলে তারিখ বদলানো ছিল অসম্ভব। জ্যোতিষীরা তখন ভারতীয় রাজনৈতিক নেতাদের পরামর্শ দেন যে ১৪ আগস্ট গ্রহ-নক্ষত্রের অবস্থান ‘অনেক বেশি অনুকূল’।

এরপরই হয় সেই ঐতিহাসিক সমঝোতা: তারিখ ঠিক রাখা হবে, কিন্তু ঘণ্টার হিসাব বদলে ফেলা হবে! এ কারণেই ১৪ আগস্ট রাতে গণপরিষদের বিশেষ অধিবেশন ডাকা হয়, যা গড়ায় মধ্যরাতে। এর ফলে ১৫ আগস্টের সূচনা লগ্নেই ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হয়, আবার জ্যোতিষীদের শঙ্কাকেও সম্মান জানানো সম্ভব হয়। ঠিক সেই মধ্যরাতের মুহূর্তেই জওহরলাল নেহরু তার ঐতিহাসিক ‘ট্রিস্ট উইথ ডেস্টিনি’ ভাষণ দেন: ‘যখন মাঝরাতের ঘণ্টা বাজবে... ভারত জীবন ও স্বাধীনতায় জেগে উঠবে।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/
সম্পর্কিত
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
দ. কোরিয়ায় খালে আটকা হাঙরকে দেখতে লাখো মানুষের ভিড়
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম