প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ১৭:৩২আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৭:৩২

ভারতের উত্তর প্রদেশের পিলিভিটে প্রেমিককে হত্যা করে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিতে পুরো ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে ৪০ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়েছে। সম্পর্কের টানাপোড়েন এবং ব্ল্যাকমেইলিংয়ের জের ধরেই এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে স্থানীয় পুলিশ।

গত ১০ জুলাই আগুনে পোড়া একটি ট্রাকের ভেতর থেকে চালক বলবিন্দর সিংয়ের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নারী আমানদীপ কৌর স্বীকার করেন, গত দুই-তিন বছর ধরে বলবিন্দরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে বলবিন্দর তাদের কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও পরিবারকে দেখানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন।

পুলিশ জানায়, গত মাসে ধন্না বাবা গুরুদুয়ারার কাছের এক খালের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের ভেতরেই লোহার রড দিয়ে বলবিন্দরকে আঘাত করে হত্যা করেন আমানদীপ। পরে প্রমাণ ধ্বংস করতে এবং বিষয়টিকে নিছক দুর্ঘটনা হিসেবে সাজাতে ট্রাকে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। পরবর্তীতে আমানদীপের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড ও প্লাস্টিকের ক্যান উদ্ধার করেছে পুলিশ।

পিলিভিটের পুলিশ সুপার সুকীর্তি মাধব জানান, অভিযুক্ত আমানদীপ কৌরকে গোমতী গুরুদুয়ারার কাছ থেকে গ্রেফতার করা হয়। আমানদীপ মূলত রামপুর জেলার বিলাসপুরের বাসিন্দা এবং বর্তমানে রুদ্রপুরে বসবাস করছিলেন। নিহত বলবিন্দর ভাই গুরমিত সিংয়ের অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ জুলাই ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় একটি মামলা রুজু করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যকার বিতর্কিত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং অপরাধে ব্যবহৃত সব আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
কানাডার সঙ্গে চুক্তি করেই শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই
যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করলে ইউরোপে হামলার হুমকি ইরানের
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচন হবে ‘ভেরি ট্রান্সপারেন্ট মেথডে’, কারও আপত্তি থাকার কথা নয়: সিইসি
রাষ্ট্রপতি নির্বাচন হবে ‘ভেরি ট্রান্সপারেন্ট মেথডে’, কারও আপত্তি থাকার কথা নয়: সিইসি
একাত্তরের ‘ত্রুটিপূর্ণ’ মামলায় তোফাজ্জলের অব্যাহতি নিয়ে আদেশ ৩১ আগস্ট
ট্রাইব্যুনাল বলেন, ‘একজনেরও চাকরি থাকার কথা নয়’একাত্তরের ‘ত্রুটিপূর্ণ’ মামলায় তোফাজ্জলের অব্যাহতি নিয়ে আদেশ ৩১ আগস্ট
শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান
শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান
সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা