নেপালের বন্যা: উত্তর প্রদেশে ভেসে আসা ১৩ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ২০:৪৯ আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ২০:৪৯

নেপালে প্রলয়ঙ্করী বন্যার প্রভাবে নারায়ণী-গণ্ডক নদী ব্যবস্থার মধ্য দিয়ে ভারতীয় রাজ্য উত্তর প্রদেশে একের পর এক মরদেহ ভেসে আসছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশের কুশীনগরে নদী থেকে এখন পর্যন্ত ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৬ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন।

কুশীনগরের ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট বন্দিতা শ্রীবাস্তব জানান, প্রোটোকল অনুযায়ী লাশগুলো সংরক্ষণ করা হচ্ছে। ৬টি মরদেহ কুশীনগর মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে এবং ৭টি মরদেহ গোরক্ষপুরের এইমস-এ পাঠানো হয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লাশগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। জেলা প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী নদীর ওপর কড়া নজরদারি রাখছে। মানুষের লাশের পাশাপাশি প্রাণী ও পশু-পাখির মৃতদেহও ভেসে আসতে দেখা যাচ্ছে।

এদিকে এক পৃথক অভিযানে উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলায় নদী থেকে উদ্ধার করা ৪টি অজ্ঞাত পরিচয় মরদেহ (৩ জন নারী ও ১ জন পুরুষ) ময়নাতদন্ত শেষে নেপাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার জানান, আইনি প্রক্রিয়া শেষ করে ডিএনএ নমুনা সংগ্রহ করে এগুলো হস্তান্তর করা হয়। নিখোঁজ স্বজনদের সঙ্গে মেলানোর জন্য এই ডিএনএ ডেটা নেপাল প্রশাসনের কাছে পাঠানো হবে।

মহারাজগঞ্জ নেপাল সীমান্তের কাছাকাছি হওয়ায় ও প্রবল স্রোতে লাশ ভেসে আসায় সেখানে উচ্চ সতর্কতা জারি রয়েছে।

উল্লেখ্য, নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯০৩ জনে পৌঁছেছে এবং এখনও ৪,২৪৭ জন নিখোঁজ রয়েছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
৪৩ বছরের ক্যারিয়ারে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপোর
সর্বশেষ খবর
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত