‘এইটিজ ভাইব’ যখন রাজনৈতিক লড়াইয়ের হাতিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩০

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আশির দশকের ধাঁচের ছবি পোস্ট করার ট্রেন্ডকে কেন্দ্র করে ভারতের প্রধান দুই রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ। চ্যাটজিপিটি ব্যবহার করে ফিল্ম ক্যামেরার মতো ছবি বানানোর নতুন ট্রেন্ডটিই এখন নেট দুনিয়ায় রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র হয়ে উঠেছে।

ঘটনার সূত্রপাত হয় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও পীযূষ গোয়েলের ছবি পোস্টের মাধ্যমে। এক্স-এ রিজিজু লিখেন, সবাই কেন ৮০-র দশকের আমেজে ফিরে যাচ্ছে? আমিও ৮০-র দশকের স্মৃতিকাতরতায় বাধ্য হলাম। অন্যদিকে পীযূষ গোয়েল পোস্ট করে লিখেছেন, ৮০-র দশকের ট্রেন্ডের সঙ্গে তাল মেলাচ্ছি।

তবে এই বিনোদনমূলক ট্রেন্ড রাজনৈতিক হাতিয়ার হতে বেশি সময় নেয়নি। কেরালার কংগ্রেস শাখা একটি এআই-জেনারেটেড ছবি পোস্ট করে, যেখানে আশির দশকের মারুতি সুজুকি ওমনি গাড়ির সামনের সিটে এক টাকপড়া লোককে বসে থাকতে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, ‘৮০-র দশকে গুজরাটের একটি সড়ক’। ছবিতে ব্যাকগ্রাউন্ডের দেওয়ালে লেখা ছিল, ‘দয়া করে হাসুন, আপনি দিল্লিতে আছেন।’

বলিউডের সিনেমায় অপহরণ বা গুন্ডাদের বাহন হিসেবে বহুল পরিচিত এই গাড়িটির মাধ্যমে কংগ্রেস পরোক্ষভাবে প্রতিপক্ষ গুজরাটের নেতাদের দিকে নিশানা করেছে।

এর পাল্টা জবাবে বিজেপির তেলেঙ্গানা শাখা কংগ্রেসের পোস্টটি রিপোস্ট করে একটি এআই ছবি প্রকাশ করে। ছবিটিতে এক নারীকে বারের টেবিলের ওপর নাচতে দেখা যায় এবং পেছনের কাচের আলমারিতে মদের বোতল সাজানো দেখা যায়। ক্যাপশনে বিজেপি লিখেছে, ‘লুসিয়ানা, ইতালি। আনুমানিক ১৯৭০-এর দশক।’ কারও নাম উল্লেখ না করলেও লুসিয়ানা শহরটি সোনিয়া গান্ধীর জন্মস্থান হওয়ায় বিজেপি যে তাকেই ইঙ্গিত করেছে, তা অনুমেয়।

রঙিন পোশাক, ফিল্ম গ্রেইন ইফেক্ট, ঝাপসা ব্যাকগ্রাউন্ড ও তারিখসহ ফিল্ম ক্যামেরার মতো দেখার সুবিধাই চ্যাটজিপিটির এই ৮০-র দশকের ট্রেন্ডকে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে। তবে দুই রাজনৈতিক দলের এই পাল্টাপাল্টি পোস্ট সামাজিক মাধ্যমে রীতিমতো এআই লড়াইয়ে রূপ নিয়েছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে পুতিন, শি ও পেজেশকিয়ানের জন্য নিশ্চিদ্র ব্যবস্থা, থাকবে ৩০ হাজার নিরাপত্তাকর্মী
যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
পরিচিত জয়পুরের আড়ালে লুকিয়ে আছে যে অচেনা সৌন্দর্য
সর্বশেষ খবর
ব্রিকস সম্মেলনে পুতিন, শি ও পেজেশকিয়ানের জন্য নিশ্চিদ্র ব্যবস্থা, থাকবে ৩০ হাজার নিরাপত্তাকর্মী
ব্রিকস সম্মেলনে পুতিন, শি ও পেজেশকিয়ানের জন্য নিশ্চিদ্র ব্যবস্থা, থাকবে ৩০ হাজার নিরাপত্তাকর্মী
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৯২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৯২
২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে ক্যাসাব্লাঙ্কায়!
২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে ক্যাসাব্লাঙ্কায়!
অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি