মোদির নৈশভোজে কেন ছিলেন না শি জিনপিং?

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৫ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২২

নয়াদিল্লিতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী রাষ্ট্রনেতা ও প্রতিনিধিদের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজিত জমকালো নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবারের এই উচ্চপর্যায়ের নৈশভোজে শি জিনপিংয়ের অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও একটি সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বিশ্রামের জন্য হোটেল কক্ষে ফিরে গিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট।

নৈশভোজে অনুপস্থিত ছিলেন আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহামেদও। দিনের বেলায় সম্মেলন শেষ করে তিনি আগেই দেশের উদ্দেশে রওনা হন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অপর ব্রিকস নেতারা এবং অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব ও শিবরাজ সিং চৌহানের মতো জ্যেষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রীরা এই নৈশভোজে উপস্থিত ছিলেন। এ ছাড়া লোকসভার স্পিকার ওম বিড়লাসহ উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও আসামের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে শনিবার দুপুরে নয়াদিল্লি পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শি জিনপিং। বৈঠকে দুই নেতাই সম্মত হন যে দুই দেশের মতপার্থক্য যেন কোনও বিরোধে রূপ না নেয় এবং একটি ন্যায্য, যুক্তিসংগত ও উভয়পক্ষের গ্রহণযোগ্য সীমান্ত সমাধানের বিষয়ে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে বলেন যে উভয়পক্ষের তিনটি পারস্পরিক ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ। এগুলোর ওপর ভিত্তি করে এগোতে হবে।

অন্যদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে শি জিনপিংকে উদ্ধৃত করে বলা হয়, চীন ও ভারত একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার এবং উভয় দেশ পরস্পরকে হুমকি না দিয়ে উন্নয়নের সুযোগ তৈরি করছে। একই সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সুস্থ ও সুদৃঢ় রাখতে দুই দেশের উচিত ভারসাম্যপূর্ণ উপায়ে একে অপরের বাণিজ্যিক উদ্বেগগুলো সমাধান করা বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/এমওএফ/
সম্পর্কিত
আরব নেতাদের গ্রেফতারের দাবি ইসরায়েলের ডানপন্থি মন্ত্রীর
ভ্যান্সের বার্তার জবাব দেয়নি ইরান
৩৩ কর্মকর্তার বহিষ্কার নিশ্চিত করলো চীনের কমিউনিস্ট পার্টি
সর্বশেষ খবর
ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ ইউসিবির
ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ ইউসিবির
জলবায়ু ঝুঁকিতে থাকা বিদ্যালয় চিহ্নিত করতে তথ্যব্যবস্থা সমন্বয়ের উদ্যোগ
জলবায়ু ঝুঁকিতে থাকা বিদ্যালয় চিহ্নিত করতে তথ্যব্যবস্থা সমন্বয়ের উদ্যোগ
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়