জাপানে আছড়ে পড়লো টাইফুন দুজুয়ান, প্রাণ হারালেন ২ জন

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১২ আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১২

শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাতে জাপানে অন্তত দুই জন নিহত হয়েছেন। ঝড়ের কারণে টোকিওর আশপাশে ১৬ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাপক বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সোমবার জাপানের রাজধানীর কাছের কাটসুউরা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করার সময় টাইফুনটির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার। এতে হাজারও বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

কিয়োদো নিউজ স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, ঝড়ে দুজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। মঙ্গলবার ভোরে টাইফুনটি উপকূল থেকে দূরে সরে উত্তর-পূর্ব দিকে আলেউশিয়ান দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় এর বাতাসের গতি কিছুটা কমে আসে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।

টাইফুনের প্রভাবে বিমান ও রেল যোগাযোগেও ব্যাপক বিঘ্ন ঘটে। জাপান এয়ারলাইনস ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করে। টোকিও-ওসাকার মধ্যে বুলেট ট্রেনসহ কয়েকটি রেলসেবা স্থগিত করা হয়।

আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, মঙ্গলবার পর্যন্ত মোট বৃষ্টিপাত সেপ্টেম্বর মাসের গড় মাসিক বৃষ্টিপাতকেও ছাড়িয়ে যেতে পারে। এতে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কামাকুরা ও ইচিকাওয়ার বিভিন্ন এলাকায় বন্যার পানিও দেখা গেছে।

টাইফুনের কারণে বিশ্বের অন্যতম বড় ভিডিও গেম প্রদর্শনী টোকিও গেম শো নির্ধারিত সময়ের আগে সোমবার বন্ধ করে দেওয়া হয়। চিবা এলাকায় অনুষ্ঠেয় একটি বড় সংগীত উৎসব ও একটি বেসবল ম্যাচও বাতিল করা হয়েছে। এ বছর জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন দুজুয়ান। গ্রীষ্মের শেষভাগ ও শরতের শুরুতে জাপানে প্রায়ই শক্তিশালী টাইফুন আঘাত হানে।

/এসএইচএম/
সম্পর্কিত
এবার ইরানের স্থলপথ বাণিজ্যেও চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ঘোড়দৌড় থেকে ৪ লাখ মানুষের ভোজ, মেয়ের বিয়ের বর্ণাঢ্য আয়োজনে আলোচনায় বিধায়ক
সর্বশেষ খবর
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’