নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু

আন্তর্জাতিক ডেস্ক 
১১ অক্টোবর ২০২৬, ১৪:০৮ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৪:০৮

নেপালে ফের আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। দেশটির মধ্যাঞ্চলে ভূমিধসে বেশ কয়েকটি ঘরবাড়ি ও অবকাঠামো ভেসে গেছে। এ পরিস্থিতিতে রবিবার (১১ অক্টোবর) নদীতীরবর্তী গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে গোরখা জেলার চুমনুব্রি গ্রামে ভূমিধসের ফলে বুধি গণ্ডকী নদীর প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে নদীর ভাটির দিকে বন্যা দেখা দেয়।

বুধি গণ্ডকী নদী ত্রিশূলী নদীর একটি উপনদী। এর ভাটিতে থাকা আরেকটি উপনদীতে গত আগস্টে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা হয়েছিল। ওই ঘটনায় এক হাজার ৪৫৭ জনের মৃত্যু হয় এবং এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

গোরখা জেলার জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র বলেন, নদীর ভাটিতে তীরবর্তী এলাকায় বসবাসকারী গ্রামবাসীদের সরে যেতে এবং নিরাপদে থাকতে বলা হয়েছে।

তিনি জানান, বন্যায় প্রায় এক ডজন বাড়ি ও দুটি ঝুলন্ত সেতু ভেসে গেছে। একটি জলবিদ্যুৎ প্রকল্পের শ্রমিকশিবিরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ধরম রাজ উপ্রেতি বলেন, কাদামিশ্রিত পানি নিয়ে নদীর পানির উচ্চতা বাড়ছে। বন্যায় গোরখা জেলার সঙ্গে পার্শ্ববর্তী ধাদিং জেলার সংযোগকারী একটি মহাসড়ক সেতুও ভেসে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানান, ভূমিধসের ঝুঁকিতে থাকা জগৎ এলাকার ছয়জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী। উপ্রেতি জানান, জলবিদ্যুৎ প্রকল্পের শিবির ক্ষতিগ্রস্ত হলেও সেখানে কর্মরত আরও ১৮ জন নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হয়েছেন।

জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ গোরখা, তানাহুন, চিতওয়ান, পূর্ব নাওয়ালপারাসি ও পশ্চিম নাওয়ালপারাসি জেলার নদীতীরবর্তী বাসিন্দাদের বন্যার বিষয়ে সতর্ক করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সময়মতো নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করুন এবং প্রয়োজন অনুযায়ী অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করুন।

কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনী ও পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। হেলিকপ্টার থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

/এএস/ 
টাইমলাইন: নেপালে ভয়াবহ বন্যা
১১ অক্টোবর ২০২৬, ১৪:০৮
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৭
২৮ আগস্ট ২০২৬, ০৯:০৮
সম্পর্কিত
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
বাংলাদেশে বিনিয়োগে জাপানি কোম্পানিকে সার্বিক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগে জাপানি কোম্পানিকে সার্বিক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
বিনা টিকিটে ভ্রমণ, পরে চিরকুটে ৩০ টাকা দিয়ে যা লিখলেন যাত্রী
বিনা টিকিটে ভ্রমণ, পরে চিরকুটে ৩০ টাকা দিয়ে যা লিখলেন যাত্রী
প্রার্থনা, প্রশান্তি আর আধ্যাত্মিক ভ্রমণের ঠিকানা মা মারিয়া ধর্মপল্লী
প্রার্থনা, প্রশান্তি আর আধ্যাত্মিক ভ্রমণের ঠিকানা মা মারিয়া ধর্মপল্লী
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?