অন্ধ্র উপকূলের কাছাকাছি ‘অর্ণব’, ৪ রাজ্যে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১৭:০৩ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৭:০৩

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘনীভূত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। আগামী ২৮ অক্টোবর (বুধবার) সকালে উপকূলে আঘাত হানার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এ নিয়ে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

ভারতের আবহাওয়া দফতরের (আইএমডি) সোমবারের বুলেটিন অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৫টায় পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল ‘অর্ণব’। এটি বিশাখাপত্তনম থেকে প্রায় ৬৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগোচ্ছে। মঙ্গলবার বিকালের মধ্যে এটি বাপাতলা ও বিশাখাপত্তনমের মাঝামাঝি ইয়ানামের কাছ দিয়ে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার থেকে দমকা হাওয়াসহ ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ঘূর্ণিঝড়টি মোকাবিলায় জাতীয় সংকট ব্যবস্থাপনা কমিটির (এনসিএমসি) বৈঠক ডেকে প্রস্তুতি পর্যালোচনা করেছেন ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথন। তিনি কর্মকর্তাদের জননিরাপত্তা নিশ্চিত করা ও দ্রুত জরুরি সেবা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (এনডিআরএফ) প্রস্তুত রাখা হয়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ২৪ ঘণ্টা সতর্কতা জারি রেখে নিয়ন্ত্রণ কক্ষ চালু ও প্রসূতিদের আগেভাগে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। এছাড়া বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া সামলাতে প্রস্তুত রাখা হয়েছে ২৫ হাজার বৈদ্যুতিক খুঁটি। অন্যদিকে ওড়িশার ছয়টি ঝুঁকিপূর্ণ জেলায় পর্যটক ও মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়ে প্রস্তুতি তদারকিতে ৮ জন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ভারতের আরও বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, পূর্ব উত্তর প্রদেশ, বিদর্ভ ও পূর্ব মধ্যপ্রদেশে আগামী দিনগুলোতে ভারী বৃষ্টি হতে পারে।

ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) এবং এসক্যাপ-এর তালিকা অনুযায়ী এই ঘূর্ণিঝড়টির ‘অর্ণব’ নামটি প্রস্তাব করেছে বাংলাদেশ। বাংলায় ‘অর্ণব’ শব্দটির অর্থ সাগর। বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের সুনির্দিষ্ট শনাক্তকরণ ও সতর্কবার্তা পৌঁছানোর সুবিধার জন্য ১৩টি দেশের দেওয়া ১৬৯টি নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নাম নির্বাচন করা হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
তেহরানে বৈঠকে বসছে মক্কা প্যাক্ট ও ইরান
দুই বাংলাদেশির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সৌদির জেলে পশ্চিমবঙ্গের যুবক, দাবি পরিবারের
নিষেধাজ্ঞা এড়াতে ডিজেলের নামে ইরানি জেট ফুয়েল কিনছে মিয়ানমার
সর্বশেষ খবর
৪৫তম বিসিএসে ৩৮৩ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ
৪৫তম বিসিএসে ৩৮৩ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ
তেহরানে বৈঠকে বসছে মক্কা প্যাক্ট ও ইরান
তেহরানে বৈঠকে বসছে মক্কা প্যাক্ট ও ইরান
ট্রাইব্যুনাল নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চেয়ে সময় পেলেন দুই আইনজীবী
ট্রাইব্যুনাল নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চেয়ে সময় পেলেন দুই আইনজীবী
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি