উত্তেজনার চূড়ায় দুই কোরিয়া, জাতিসংঘে চিঠি চালাচালি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১৪:৩১ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৪:৩১

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি পাঠানো এবং সীমান্তের কাছে উত্তর কোরিয়ার একটি হাউইটজার (সামরিক কামান) দেখা যাওয়ার পর এ সপ্তাহে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। সেপ্টেম্বরে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা সিউল সাজিয়েছে বলে পিয়ংইয়ং নতুন করে অভিযোগ করেছে চিঠিতে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার একটি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ভারী অস্ত্রে সজ্জিত সীমান্ত এলাকা দেখে রয়টার্সের একজন প্রতিনিধি নিশ্চিত করেছেন, সীমান্তের কাছে সুস্পষ্টভাবে দৃশ্যমান স্থানে উত্তর কোরিয়ার একটি কামান বসানো আছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইউনহাপ রবিবার জানায়, অস্ত্রটি ১২২ মিলিমিটারের স্বচালিত হাউইটজার। সীমান্তের কাছে এমন কামানের প্রকাশ্য প্রদর্শন বিরল বলে সংস্থাটি উল্লেখ করেছে। রয়টার্স আরও দেখেছে, দক্ষিণ দিকে কামানের নল তাক করা উত্তর কোরিয়ার তিনটি সাঁজোয়া যান। পাশাপাশি অসামরিক অঞ্চলের (ডিএমজেড) ভেতরে ২০ থেকে ৩০ জন উত্তর কোরিয়ার সেনা বেড়া নির্মাণের কাজ করছিলেন।

সিউলের কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম ইউল-চুল বলেন, উত্তর কোরিয়ার জন্য কামান এত স্পষ্টভাবে প্রদর্শন করা অত্যন্ত অস্বাভাবিক। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে এটি দেখিয়ে উত্তর কোরিয়া কথা নয়, কাজের মাধ্যমে বার্তা দিচ্ছে যে তারা সংলাপ বা আলোচনার বদলে শক্তি প্রয়োগে সীমান্তনীতি কার্যকর করতে চায়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, রবিবার পাঠানো চিঠিতে জাতিসংঘে দেশটির প্রতিনিধি বলেছেন, সীমান্তে পিয়ংইয়ংয়ের নির্মাণকাজকে সামরিক অনুপ্রবেশ হিসেবে দেখাতে সিউল স্থলমাইনের ঘটনাকে ব্যবহার করছে। চিঠিতে উত্তর কোরিয়া সতর্ক করেছে, তাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে এবং এর পরিণতির সম্পূর্ণ দায় দক্ষিণ কোরিয়ার ওপর বর্তাবে।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া নিরাপত্তা পরিষদে যে চিঠি পাঠায়, উত্তর কোরিয়ার চিঠিটি তারই জবাব। ওই চিঠিতে বলা হয়েছিল, ২১ সেপ্টেম্বর ডিএমজেডে ঘটা বিস্ফোরণের মাইন উত্তর কোরিয়ার সেনারা পুঁতেছিল, যা কোরীয় যুদ্ধের সময়কার যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। ডিএমজেডের তদারককারী জাতিসংঘ কমান্ড বলেছে, সীমান্ত রেখার ওপারে উত্তর কোরিয়ার মাইন যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পিয়ংইয়ং দায় অস্বীকার করেছে।

দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়ের এক মুখপাত্র সোমবার বলেন, উত্তর কোরিয়ার চিঠিতে তাদের আগের অবস্থানেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে এবং কথিত সীমানারেখা চিহ্নিতকরণের কাজকে যৌক্তিক দেখানোর চেষ্টা আছে। হাউইটজার মোতায়েন নিয়ে মন্ত্রণালয় আলাদা কোনো মন্তব্য করেনি। সীমান্ত উত্তেজনা কমাতে সিউল উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের প্রস্তাব দিয়েছে।

উত্তর কোরিয়ার চিঠিতে আবারও অভিযোগ করা হয়েছে, দক্ষিণ কোরিয়া তাদের কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। চিঠিতে এটিকে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলা হয়েছে, যা অন্য রাষ্ট্রের ভূখণ্ডগত অখণ্ডতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা হুমকি নিষিদ্ধ করে।

/এসএইচএম/
সম্পর্কিত
নির্বাচনের আগে ইরানে হামলার চেষ্টা নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প
তেহরানে বৈঠকে বসছে মক্কা প্যাক্ট ও ইরান
দুই বাংলাদেশির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সৌদির জেলে পশ্চিমবঙ্গের যুবক, দাবি পরিবারের
সর্বশেষ খবর
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির
হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির
হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক
হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা সোহাগের ৩ দিনের রিমান্ড
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা সোহাগের ৩ দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি