‘উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি অপরাধ?’ সোনিয়া গান্ধীকে প্রণব মুখার্জির মেয়ের পাল্টা প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১৭:১০ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৭:১০

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছার ইঙ্গিতে ‘হতবাক’ হওয়ার কথা জানিয়েছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এবার তার জবাবে সোনিয়া গান্ধীকে পাল্টা প্রশ্ন করে শর্মিষ্ঠা মুখার্জি বলেছেন, ‘উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি কোনও অপরাধ?’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাবা প্রণব মুখার্জির দীর্ঘ অভিজ্ঞতা ও কৃতিত্বের পক্ষে সাফাই গেয়ে গান্ধী-নেহেরু পরিবারকে কটাক্ষ করেন শর্মিষ্ঠা। তিনি বলেন, তার বাবা বংশানুক্রমিক অধিকার নয়, বরং কঠোর পরিশ্রম ও দক্ষতার জোরে নিজস্ব অবস্থান তৈরি করেছিলেন।

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: অ্যা জার্নি অব লাভ’-এ ২০১০ সালের একটি আলাপের কথা উল্লেখ করার পরই এই প্রতিক্রিয়া সামনে এলো। বইটিতে সোনিয়া লিখেছেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালে প্রণব মুখার্জি শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন, যাকে তিনি প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত ইচ্ছা হিসেবে বুঝেছিলেন।

এর জবাবে শর্মিষ্ঠা লিখেছেন, “এখানে ‘হতবাক’ হওয়ার কী আছে? রাজনীতি ও প্রশাসনে বহু দশকের অভিজ্ঞতা, কঠোর পরিশ্রম ও মেধার ভিত্তিতে কোনও উচ্চাকাঙ্ক্ষা থাকলে তা কি অপরাধ?”

তিনি আরও জানান, বাবাকে একবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা নিয়ে জিজ্ঞেস করলে তিনি সাবলীলভাবে বলেছিলেন, ‘যেকোনও যোগ্য রাজনীতিকেরই এই ইচ্ছা থাকে।’

শর্মিষ্ঠা আরও প্রশ্ন তোলেন, গান্ধী-নেহেরু পরিবারের বাইরে কেউ এই পদের স্বপ্ন দেখার সাহস করায় এবং সেটির ইঙ্গিত দেওয়ায় কি সোনিয়া জি ‘হতবাক’ হয়েছিলেন?

স্মৃতিকথায় সোনিয়া আরও উল্লেখ করেছিলেন, পি চিদাম্বরমের সঙ্গে মতবিরোধের পর প্রণব মুখার্জি শীর্ষ পদে পরিবর্তনের ইঙ্গিত দিলে তিনি আলতোভাবে প্রসঙ্গটি বদলে দেন। প্রণব মুখার্জি হয়তো হতাশ হয়েছিলেন, তবে কোনও ক্ষোভ পুষে রাখেননি। জবাবে শর্মিষ্ঠা স্পষ্ট করেন, ডায়েরি ও কথোপকথন থেকে তিনি নিশ্চিত যে তার বাবা কারো প্রতি ক্ষোভ রাখেননি; বরং মানবিক দুর্বলতা ও সোনিয়ার অনিশ্চয়তাগুলো তিনি সহজভাবে বুঝতেন।

উল্লেখ্য, ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারে প্রতিরক্ষা, পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো প্রণব মুখার্জিকে ২০১২ সালে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করে কংগ্রেস। সোনিয়াও স্মৃতিকথায় তাকে এক ‘বিজ্ঞ ও জ্ঞানী রাজনীতিক’ হিসেবে বর্ণনা করেছেন।

 

/এএ/
সম্পর্কিত
ভারতে টাটার আইফোন যন্ত্রাংশ কারখানায় ৩ শ্রমিকের মৃত্যু
বাথরুমে পড়ে মৃত্যুর নাটক সাজিয়ে স্বামীকে হত্যা, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক
সিঙ্গাপুরে জব্দ বিলাসবহুল প্রমোদতরি ‘দ্য ওডিসি’
সর্বশেষ খবর
আইপিএলের সূচি পরিবর্তনের প্রস্তাব, কী বললেন জুহি চাওলা
আইপিএলের সূচি পরিবর্তনের প্রস্তাব, কী বললেন জুহি চাওলা
ভারতে টাটার আইফোন যন্ত্রাংশ কারখানায় ৩ শ্রমিকের মৃত্যু
ভারতে টাটার আইফোন যন্ত্রাংশ কারখানায় ৩ শ্রমিকের মৃত্যু
বিমানে দুর্নীতিতে জড়িতদের তালিকা চাইলো সংসদীয় কমিটি
বিমানে দুর্নীতিতে জড়িতদের তালিকা চাইলো সংসদীয় কমিটি
বাথরুমে পড়ে মৃত্যুর নাটক সাজিয়ে স্বামীকে হত্যা, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক
বাথরুমে পড়ে মৃত্যুর নাটক সাজিয়ে স্বামীকে হত্যা, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন