স্বামীকে রাজনীতিতে না আসতে ‘মিনতি’ করলেও ছেলেকে কেন বাধা দেননি সোনিয়া?

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১৯:১৪ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৯:১৪

স্বামী রাজীব গান্ধীকে রাজনীতিতে না আসার জন্য ‘মিনতি’ করেছিলেন সোনিয়া গান্ধী। তবে ছেলে রাহুল গান্ধী যখন রাজনীতিতে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন, তখন তিনি কোনও বাধা দেননি। বিশ্বজুড়ে প্রকাশিত নিজের স্মৃতিকথা ‘বিলংগিং: অ্যা জার্নি অব লাভ’-এ এসব তথ্য প্রকাশ করেছেন প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

স্মৃতিকথায় সোনিয়া গান্ধী লিখেছেন, রাহুলের রাজনীতিতে দীর্ঘদিনের আগ্রহ ছিল। উত্তর প্রদেশের আমেথি আসনের সঙ্গে রাহুল ও প্রিয়াঙ্কা উভয়েরই গভীর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। রাজীব গান্ধী স্কুলের ছাত্র থাকা অবস্থাতেই রাহুলকে গ্রামীণ জীবনের কঠোর বাস্তবতা সম্পর্কে বোঝাতে বহুবার আমেথিতে নিয়ে গিয়েছিলেন। আর প্রিয়াঙ্কা আমেথিতে মায়ের সব নির্বাচনের সময় উপস্থিত থেকে স্থানীয় মানুষ ও কর্মীদের প্রিয় হয়ে উঠেছিলেন।

সোনিয়া জানান, ক্যামব্রিজে রাহুলের এমফিল পড়ার বিষয় ছিল ডেভেলপমেন্ট স্টাডিজ। বিদেশে কর্মরত থাকা অবস্থাতেও ভারতের রাজনৈতিক ঘটনাবলি তিনি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতেন। দল থেকেও তাকে সক্রিয় ভূমিকা নেওয়ার জোর তাগিদ দেওয়া হচ্ছিল। পরবর্তীতে প্রিয়াঙ্কা ও মায়ের সঙ্গে আলোচনা এবং গভীর চিন্তাভাবনার পর রাহুল রাজনীতিতে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

২০০৪ সালের মার্চে রাহুল আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান, আর সোনিয়া পার্শ্ববর্তী রায়বেরেলিতে সরে যান। স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, দুই দশক আগে আমি রাজীবকে রাজনীতিতে না আসার জন্য, সেই ভীতিকর জগতে আমাদের সবাইকে ঠেলে না দেওয়ার জন্য মিনতি করেছিলাম। এবার ছিল আমার ছেলের পালা, আর এবার আমি কোনও প্রতিরোধ করিনি। রাহুল তার বাবার পরিণতি পূর্বেই অনুধাবন করেছিল এবং এ নিয়ে বাবার সঙ্গে তর্কও করেছিল। তা সত্ত্বেও বাবার আদর্শ ও হুমকির মুখেও লড়াই চালিয়ে যাওয়ার সাহসের প্রতি রাহুলের গভীর শ্রদ্ধাবোধ ছিল।

প্রথম নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে রাহুল উদ্যমের সঙ্গে দায়িত্ব পালন শুরু করেন। রাজীব গান্ধীর মতোই তিনি গ্রামীণ আমেথিতে ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান আনেন। পাশাপাশি প্রিয়াঙ্কার সহায়তায় সেখানে স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি) এবং একটি চক্ষু হাসপাতাল স্থাপন করেন, যা পরবর্তীতে লখনউ ও হরিয়ানাতেও প্রসারিত হয়।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
৯ মাস পর এক টেবিলে মুখোমুখি রাশিয়া ও ইউক্রেন, আবুধাবিতে শুরু শান্তি আলোচনা
ঘন কুয়াশায় বুলগেরিয়ার মহাসড়কে একে একে ৫০ গাড়ির সংঘর্ষ, প্রাণ হারালেন ১১ জন
মন্দিরে গিয়ে শিবের নটরাজ মুদ্রা অনুকরণ জার্মান পর্যটকদের!
সর্বশেষ খবর
‘আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব, আবার অসম্ভব—একই ব্যক্তির দুই রকম বক্তব্য’: শফিকুর রহমান
‘আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব, আবার অসম্ভব—একই ব্যক্তির দুই রকম বক্তব্য’: শফিকুর রহমান
বন্ধুর প্রাণের বিনিময়ে খনন হয়েছিল দিঘি! কোথায় সেই জলাশয়
বন্ধুর প্রাণের বিনিময়ে খনন হয়েছিল দিঘি! কোথায় সেই জলাশয়
দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’