‘চা খেতে খেতে কথা হবে’, রাহুলকে কলাম্বিয়ার ছাত্রীর প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ০৭:২০ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২০

নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর সঙ্গে এক ইন্টারঅ্যাক্টিভ সেশনের সময় এক শিক্ষার্থী তার বক্তব্যে ‘চা খাওয়া বা অন্য কিছু’-র প্রস্তাব দেন, যা নিয়ে উপস্থিত সবার মাঝে হাসির রোল পড়ে। এই ঘটনার একটি ক্লিপ ওই শিক্ষার্থী তার ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন পাবলিক এ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী ওই শিক্ষার্থীর নাম ঋদ্ধি কাপুর। তিনি নিজেকে নয়াদিল্লির বাসিন্দা হিসেবে পরিচয় দেন। সেশনের প্রশ্ন-উত্তর পর্বে তিনি রাহুল গান্ধীকে জানান, ভারতে বিক্ষোভের সময় রাহুল যখন আটক হয়েছিলেন, তখন তিনি তার পক্ষে ক্লাসে বক্তৃতা দিয়েছিলেন। এ সময় রাহুল গান্ধী কৌতুক করে জানতে চান, ‘এর পর কি আপনাকেও আটক করা হয়েছিল?’ জবাবে রিধি হেসে জানান যে তাকে আটক করা হয়নি।

দিল্লির এই শিক্ষার্থী তার বক্তব্যে উল্লেখ করেন, ছাত্রনেতা নেহা বোরার মতো সমান্তরাল আন্দোলনগুলোকে রাহুল গান্ধী কীভাবে সমর্থন জুগিয়েছেন এবং তিনি একাধিকবার আটক হয়েছেন। এরপর তিনি জানতে চান, বর্তমান সময়ে ভারতের সুশীল সমাজের ভূমিকা নিয়ে রাহুল কী ভাবছেন।

বিষয়টি বোঝাতে গিয়ে রিধি কংগ্রেস নেতাকে জানান যে তিনি দিল্লির বায়ু দূষণের একটি ‘সমাধান’ তৈরি করেছেন। এই কথায় রাহুল আরও আগ্রহী হয়ে জানতে চান, ‘দিল্লির দূষণ সমস্যার সমাধান কী?’ জবাবে রিধি বলেন, ‘আপনি যদি চান, তবে আমি চা বা অন্য কিছু খাওয়ার ছলে এ নিয়ে কথা বলতে পারি!’ এতে পুরো হলে হাসির রোল পড়ে যায়। রাহুল গান্ধীও তখন বলেন, ‘ঠিক আছে, ঠিক আছে, আমরা তা করতে পারি!’

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদে আন্দোলনগুলো কোন দিকে মোড় নিচ্ছে- এমন প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, ভারতে ভয়ই এতদিন ভিন্নমতকে দাবিয়ে রেখেছিল এবং ছাত্র বিক্ষোভকারীরাই সেই ভয় ভেঙে দিয়েছে। তিনি বলেন, অনেকেই নিজেদের প্রকাশ করতে ভয় পেতেন আর এই ঢাকনা দিয়ে আটকে রাখার কারণ ছিল যে মানুষ ভীত ছিল। এখন মানুষ ভয় পায় না, এটাই সবচেয়ে বড় পরিবর্তন।

সূত্র: এনডিটিভি

/এএস/
সম্পর্কিত
স্বজনদের বিদায় জানাতে ট্রেনে উঠেই বিপাকে ১২ জন, গুনতে হলো জরিমানা
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম
চীনে ঐতিহাসিক বৈঠকের আগে শি ও পুতিনের সঙ্গে করমর্দন ট্রাম্পের
সর্বশেষ খবর
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
২১ জেলায় নাশকতা-ককটেল হামলা, পুলিশের গাড়িতে আগুন: নিহত ৪
২১ জেলায় নাশকতা-ককটেল হামলা, পুলিশের গাড়িতে আগুন: নিহত ৪
ছেলের সঙ্গে মাঠে নামার অপেক্ষায় রোনালদো!
ছেলের সঙ্গে মাঠে নামার অপেক্ষায় রোনালদো!
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা