সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৬, ১৮:৫১ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৯:০৩

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় গ্রেফতার মুনতারিন ফেরদৌস ডরিনকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান সাহাদাতের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ডরিনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ।

আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদ করে ককটেল কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের নাম-ঠিকানা এবং পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের বিষয়ে তথ্য সংগ্রহ করা প্রয়োজন। এ কারণে আসামিকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানিতে বলেন, মামলার অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতার, বিস্ফোরক সম্পর্কে তথ্য জানা এবং অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য এই আসামির রিমান্ড প্রয়োজন।

তিনি বলেন, আজ আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। তিনি ছাত্রলীগের সামনের সারির কর্মী ছিলেন। তদন্তে এ ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এর বিরোধিতা করে বলেন, মামলায় তার মক্কেলের নাম নেই। সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনিও আইনের শিক্ষার্থী। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। রাজনৈতিক মামলায় তাকে হয়রানি করা হচ্ছে। দেশবিরোধী কোনও কর্মকাণ্ডে তিনি জড়িত নন। এসময় রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার অনুরোধ করা হয়। 

দুইপক্ষের শুনানি নিয়ে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

২৬ নভেম্বর রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোলপ্লাজার সামনে পাকা রাস্তায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। আসামিরা পরস্পর যোগসাজশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং বড় ধরনের নাশকতার উদ্দেশে ঘটনাস্থলে একত্রিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।

আরও বলা হয়, ঘটনাস্থল থেকে ককটেলের পোড়া অংশ, টিনের টুকরা, ১২টি তারকাঁটা ও একটি ছোট কাচের টুকরা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক এবং দেশের সার্বভৌমত্ব, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার ষড়যন্ত্রে জড়িত। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

/এআই/জিকে/এমওএফ/
সম্পর্কিত
শেখ হাসিনার ‘৪০০ কোটি টাকার পিয়ন’ জাহাঙ্গীরের ভাগনে ৩ দিনের রিমান্ডে
সাঈদ খোকনকে আরও ৫ দিনের রিমান্ড
পাঁচ কারণে সাঈদ খোকনকে আরও ৭ দিনের রিমান্ডে চায় ডিবি
সর্বশেষ খবর
খোলা বাজারে ১৩০ টাকা ছাড়ালো ডলার
খোলা বাজারে ১৩০ টাকা ছাড়ালো ডলার
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বাফুফে আমার কাছে কিছু পাবে না, যা পাবে তার চেয়ে বেশি দিয়েছি’
‘বাফুফে আমার কাছে কিছু পাবে না, যা পাবে তার চেয়ে বেশি দিয়েছি’
রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং
রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত