চীনে স্কুলের বাইরে ছুরি হামলায় নিহত ৭ শিক্ষার্থী

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৮, ২১:০৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ২১:০৭

চীনের উত্তরাঞ্চলে একটি স্কুলের বাইরে ছুরিকাঘাতে অন্তত ৭ শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবারের এই হামলায় আরও ১২ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা। সন্দেহভাজন এক হামলাকারীকে পুলিশ আটক করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

চীনে স্কুলের বাইরে ছুরি হামলায় নিহত ৭ শিক্ষার্থী

কর্মকর্তারা জানান, শানজি প্রদেশের মিজহি কাউন্টিতে স্কুল ফেরত শিক্ষার্থীদের ওপর ছুরি হামলা চালানো হয়। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। জাও নামের ওই সন্দেহভাজন স্কুলটির সাবেক শিক্ষার্থী।

স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় ৬টা ১০ মিনিটে এই হামলা হয়। আহত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ও নিহত শিক্ষার্থীদের নির্দিষ্ট বয়স জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তাদের বয়স ১২ থেকে ১৫ বছর।

বিবিসির সংবাদদাতা জানান, স্কুলে পড়ার সময় নিপীড়নের প্রতিশোধ নিতেই জাও হামলা চালিয়েছে।

চীনে ছুরি হামলা এটাই প্রথম নয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি মার্কেটে ছুরি হামলায় এক নারী নিহত হন। ওই হামলায় ১২ জন আহত হয়। গত বছর আরও দুটি একই ধরনের হামলায় নিহত হন য় দুইজন এবং আহত হন নয়জন। ওই ব্ছরই এক দুর্বৃত্তের ছুরি হামলায় আহত হয় ১১ শিশু।

/এএ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম