প্রথম দিকের করোনা রোগীদের হাসপাতাল পরিদর্শন ডব্লিউএইচও দলের

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২১, ২৩:৩৪আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২৩:৩৪
image

চীনের উহান শহরে ছড়িয়ে পড়ার পর করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া একটি হাসপাতাল পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি তদন্ত দল। ভাইরাসটি কোন জায়গা থেকে ছড়িয়েছে তা শনাক্তে কাজ করা দলটি শুক্রবার ওই হাসপাতাল পরিদর্শন করেন। দিনের প্রথম ভাবে চীনা বিজ্ঞানীদের একটি দলের সঙ্গে বৈঠকের পর তদন্ত দলটি হুবেই প্রাদেশিক ইন্টিগ্রেটেড চাইনিজ অ্যান্ড ওয়েস্টার্ন মেডিসিন হাসপাতাল পরিদর্শন করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। তবে এর মূল উৎস কোথায় ও কীভাবে ভাইরাসটির সংক্রমণ শুরু হয়েছে তা স্পষ্ট নয়। এনিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে দায়ী করে আসছিলেন। আর চীনের তরফে দাবি করা হয়েছে, এই মহামারি সম্ভবত চীন, স্পেন, ইতালি অথবা যুক্তরাষ্ট্রের বাইরের কোনও দেশে শুরু হয়েছে। বেশ কয়েক মাস ধরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীনের আলোচনার পর সংস্থাটির বেশ কয়েকজন সদস্যকে চীন সফরের অনুমতি দেওয়া হয়ে। গত ১৪ জানুয়ারি ১৩ জন বিশেষজ্ঞের একটি দল উহানে পৌঁছায়। তাদের দু'সপ্তাহের কোয়ারেন্টিন শেষে তদন্ত কাজ শুরু করেছেন তারা।

শুক্রবার ডব্লিউএইচও তদন্ত দলটি যে হাসপাতালটি পরিদর্শন করেন, সেই হাসপাতালের রেসপাইরেটরি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরিচালক ঝ্যাং জিজিয়ান প্রথম করোনাভাইরাস শনাক্ত করেন বলে দাবি করে থাকে চীনা সংবাদমাধ্যম। বেইজিং কর্তৃপক্ষের দাবি ২০১৯ সালের শেষ দিকে এক বৃদ্ধ যুগলের সিটি স্ক্যান রিপোর্ট সাধারণ নিউমোনিয়ার সঙ্গে না মেলার পরই করোনাভাইরাস বলে তা শনাক্ত করেন ওই চিকিৎসক।

ডব্লিউএইচও তদন্ত দলের সদস্য পিটার দাসজাক টুইটার বার্তায় জানিয়েছেন, এই হাসপাতাল পরিদর্শন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম শনাক্ত হওয়া রোগীদের যারা চিকিৎসা দিয়েছেন তাদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানান তিনি। এই হাসপাতালসহ পরীক্ষাগার, বাজার ছাড়াও আগামী দুই সপ্তাহ ধরে আরও কয়েকটি হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে তাদের।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
খাবার ডেলিভারির ফাঁকে কবিতা লিখে চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন রাইডার
ইরাকসহ তিন দেশে নতুন রাষ্ট্রদূত চীনের
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত