শান্তিরক্ষীদের ৩ লাখ ডোজ টিকা দেবে চীন

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০২১, ০৯:৫৯ আপডেট : ১৬ মার্চ ২০২১, ০৯:৫৯

জাতিসংঘ শান্তিরক্ষীদের করোনাভাইরাসের তিন লাখ ডোজ টিকা দেবে চীন। অনুদান হিসেবে এই টিকা দেওয়া হবে। এক্ষেত্রে আফ্রিকায় মোতায়েন শান্তিরক্ষীদের অগ্রাধিকার দেওয়া হবে। জাতিসংঘ মহাসচিবকে লেখা এক চিঠিতে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছে সংস্থাটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জাং জুন। সোমবার এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

চিঠিতে বলা হয়েছে, করোনা মহামারির বিরুদ্ধে লড়াই এখন বিশ্বের সবচেয়ে চাপের কাজ। জাং জুন বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের জন্য ভ্যাকসিনগুলোই হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। চীন টিকার ন্যায়সঙ্গত বণ্টনকে বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে এর সাশ্রয়ী অভিগম্যতার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়। ১৫ মার্চ পর্যন্ত বেইজিং ৬৯টি দেশ এবং দুইটি আন্তর্জাতিক সংস্থাকে ভ্যাকসিন সহায়তা সরবরাহ করেছে। ২৮টি দেশে ভ্যাকসিন রফতানি করা হয়েছে। আরও অনেক দেশ ও লোকজন চীনা ভ্যাকসিন থেকে উপকৃত হচ্ছে।

জাতিসংঘ শান্তিরক্ষীদের জন্য চীন অনুদান হিসেবে টিকা দেওয়ার কথা বললেও তারা ঠিক কোন ভ্যাকসিনটি সরবরাহ করতে আগ্রহী সেটি জানানো হয়নি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার একাধিক টিকাও আবিষ্কৃত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৪৯। এর মধ্যে চার হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’

/এমপি/
সম্পর্কিত
সঠিক পথেই এগোচ্ছে মক্কা প্যাক্ট: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
ধানক্ষেতে ৩০ বছর বয়সী নারীর গলাকাটা লাশ, প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ
মেটার চাকরি ছেড়ে উদ্যোক্তা, এখন কোটিপতি হায়দরাবাদের বালা
সর্বশেষ খবর
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুই জনের
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুই জনের
ব্রিটিশ পর্যটকের প্রশংসায় চণ্ডীগড়, ভারতের এই শহরে কী এমন বিশেষত্ব?
ব্রিটিশ পর্যটকের প্রশংসায় চণ্ডীগড়, ভারতের এই শহরে কী এমন বিশেষত্ব?
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন