চীনের মার্শাল আর্ট স্কুলে অগ্নিকাণ্ডে নিহত ১৮, বেশিরভাগই শিশু

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০২১, ১৭:২১আপডেট : ২৫ জুন ২০২১, ১৭:২৪
image

চীনের একটি মার্শাল আর্ট স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছে। হতাহতদের অনেকেই শিশু। সাত থেকে ১৬ বছর বয়সী এসব শিশুরা হেনান প্রদেশের ঝেনজিয়াং মার্শাল আর্ট সেন্টারে থেকে পড়াশুনা করতো। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও জানা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চীনে প্রাণঘাতী অগ্নিকাণ্ড নতুন নয়। নিরাপত্তা নীতিমালা অনুসরণ না করার উদাহরণও রয়েছে। শুক্রবার অগ্নিকাণ্ডের পর মার্শাল আট স্কুলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় ভোর তিনটায় অগ্নিকাণ্ডের সময় স্কুলটিতে ৩৪ জন আবাসিক শিক্ষার্থী ছিলো। আহত শিক্ষার্থীদের দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। উদ্বিগ্ন বাবামায়েরা স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, তাদের কোনও তথ্য দেওয়া হচ্ছে না এমনকি শিশুদের দেখতেও দেওয়া হচ্ছে না।

বেঁচে যাওয়া নয় বছর বয়সী এক শিশুর বাবা বলেন, ‘ঝেনজিংয়ে বাচ্চারা দিনের বেলায় পড়াশোনা এবং মার্শাল আর্ট চর্চা করতো আর রাতে থাকতো। কী কারণে আগুন লেগেছে তা জানি না।’ আরেক বাবা-মা রয়টার্সকে জানিয়েছেন সব তথ্যই আটকে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চীনের বিখ্যাত শাওলিন মন্দির হেনান প্রদেশে অবস্থিত। এখানেই চীনা মার্শাল আর্টের জন্ম। এখানকার কুংফু প্রশিক্ষণ শিবিরগুলোতে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে থাকে।

/জেজে/
সম্পর্কিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা এখন ট্রাম্পের হাতে
সর্বশেষ খবর
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা কার্যত বন্ধ
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা কার্যত বন্ধ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?