চীনের পেছনে লাগলে মাথা থেঁতলে দেওয়া হবে: শি জিনপিং

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২১, ১৭:১৮আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:৪৪

কোনও বিদেশি দুষ্টশক্তি চীনের অগ্রযাত্রা থামানোর চেষ্টা করলে তাদের মাথা নিচু করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তির অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সতর্ক বার্তা দিলেন দেশটির প্রেসিডেন্ট। এ সময় তাইওয়ানসহ নানা বিষয়ে বক্তব্য রাখেন তিনি।

১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি)। এর শতবর্ষপূর্তির অনুষ্ঠান বিশাল পরিসরে আয়োজন করে চীন। তিয়েনআনমেন স্কয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। মাঝ আকাশে হেলিকপ্টার এবং প্লেন থেকে নানা রঙবেরঙের আলপনা আঁকা হয়। বিমান থেকে স্যালুট জানানো হয় সাধারণ মানুষকে। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে চীনের জনগণ দিনটিকে যে যার মতো বরণ করে নেন। অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা চীনের দেশাত্মবোধক সংগীত পরিবেশ করেন। সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দেশের নিরাপত্তা এবং বিদেশি অপশক্তি নিয়ে কথা বলেন তিনি। শুরুতেই দেশবাসীর উদ্দেশে শি বলেন, ‘কোনও অপশক্তি চীন এবং দেশের জনগণকে ছোট করে কথা বলতে পারে না। যারা চীনা কমিউনিস্ট পার্টি থেকে বিভক্ত হতে চাইবে তারা ব্যর্থ হবে’।

প্রায় দেড়ঘণ্টার বক্তব্যে তাইওয়ান প্রসঙ্গেও স্পষ্ট অভিমত জানিয়েছেন শি জিনপিং। বলেন, ‘তাইওয়ান অবশ্যই চীনের অংশ। একে মূল চীন থেকে কেউ যদি আলাদা করতে চায়, তাদের চরম পরিণতি ভোগ করতে হবে।’ মূলত যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেই এ সতর্ক বার্তা দেন তিনি।

চীনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা কাউকে দমন করার চেষ্টা করি না। সুতরাং কেউ আমাদের নির্যাতন এবং পরাধীন করতে পারবে না। কেউ চেষ্টা করলে, গ্রেট ওয়াল অফ স্টিলে তাদের মাথা থেঁতলে দেওয়া হবে’।

একপর্যায়ে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টানেন তিনি। শি অভিযোগ করেন, ‘ওয়াশিংটন বারবার চীনের প্রবৃদ্ধিকে নিচে নামানোর চেষ্টা করে আসছে’।

চীনের সামরিক বাহিনীকে বিশ্বমানের গড়ে তুলতে তার সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, জানান শি। অনুষ্ঠানে কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তিতে চীনের নানা উন্নয়নের দিকও তুলেন ধরেন চীনা প্রেসিডেন্ট। 

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক