ম্যালেরিয়া মুক্ত চীন

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২১, ১৯:৫৫আপডেট : ০১ জুলাই ২০২১, ১৯:৫৫
image

৭০ বছরের প্রচেষ্টার পর অবশেষে চীনকে আনুষ্ঠানিকভাবে ম্যালেরিয়া মুক্ত দেশ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ১৯৪০ এর দশকে দেশটিতে প্রতিবছর তিন কোটি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হতো। তখন থেকেই রোগটি নির্মূলে নানা পদক্ষেপ নেওয়া শুরু হয়। ধীরে ধীরে কমতে থাকে আক্রান্তের সংখ্যা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ম্যালেরিয়া রোগের জীবাণু সাধারণত মশার মাধ্যমে ছড়িয়ে থাকে। সংক্রমণের চক্র ভেঙে দিতে একাধিক পদ্ধতি অনুসরণ করেছে চীন। ডব্লিউএইচও জানিয়েছে, বিগত চার বছর ধরে একজনও রোগী শনাক্ত না হওয়ায় দেশটি এখন ম্যালেরিয়া মুক্ত।

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, চীনের সফলতা কষ্টার্জিত আর বিগত কয়েক দশক ধরে সুনির্দিষ্ট এবং ক্রমাগত পদক্ষেপ নেওয়ার মাধ্যমেই অর্জিত হয়েছে।

এই সপ্তাহে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিসিপি) প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনের আয়োজন করছে বেইজিং। ম্যালেরিয়া মুক্ত ঘোষণার স্বীকৃতিকে মানবাধিকার ইস্যুতে বড় অর্জন বলে দাবি করছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘সিসিপি এবং চীনা সরকার সব সময় মানুষের স্বাস্থ্য, নিরাপত্তা এবং সমৃদ্ধির সুরক্ষাকে অগ্রাধিকার দেয়। মানুষের স্বাস্থ্য এবং বিশ্বের মানবাধিকার সমুন্নত করায় ম্যালেরিয়া নির্মূল করা চীনের বড় ধরনের অবদান।’

মানুষের প্রাণঘাতী রোগ ম্যালেরিয়া। জ্বর, মাথাব্যাথা দিয়ে শুরু হয় এই অসুস্থতা। চিকিৎসা না পেলে এটি দ্রুত মারাত্মক অসুস্থতার দিকে মোড় নেয় আর প্রায়ই মৃত্যু ঘটায়। প্রতিরোধযোগ্য এবং সময় মতো ধরা পড়লে নিরাময়যোগ্য হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী ২০১৯ সালে বিশ্ব জুড়ে এই রোগে চার লাখ ৯ হাজার মানুষের মৃত্যু হয়। ম্যালেরিয়া সংক্রমণের প্রায় ৯৪ শতাংশই ঘটেছে আফ্রিকা মহাদেশে।

ম্যালেরিয়া আক্রান্তের পরিমাণ কমিয়ে আনতে চীন সরকার রোগ প্রতিরোধক ওষুধ ব্যবহার ছাড়াও মশা নিয়ন্ত্রণ, এবং মশারি বিতরণ করে সফলতা পেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৪০তম দেশ হিসেবে ম্যালেরিয়া মুক্ত হলো চীন। গত কয়েক বছরের মধ্যে এই স্বীকৃতি পাওয়া অন্য দেশগুলোর মধ্যে আছে আর্জেন্টিনা, আলজেরিয়া এবং উজবেকিস্তান।

/জেজে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম