চীনে ধসে পড়লো আবাসিক হোটেল, নিখোঁজ অনেক

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২১, ২২:০৬আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৪:৩৩

একটি হোটেলের একাংশ ধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। চীনের জিয়াংশু প্রদেশের এ ঘটনায় এখনও ৯ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ধসে পড়া ভবনে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

স্থানীয় সরকারের বরাতে মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকেলে চীনের উপকূলীয় প্রদেশ জিয়াংশু’র সুঝোউ শহরের সিজি কাইয়ুআন হোটেলের তিনতলা একটি আবাসিক ভবনের অংশ ধসে পড়ে। এতে অনেকেই হতাহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠায় দেশটির জরুরি বিভাগ। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৯ জনের সন্ধান পাওয়া যাচ্ছে না। এতে নিহতের সংখ্যা বাড়তে পারে।

গতকাল থেকেই উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২০১৮ সালে আবাসিক হোটেলটি উন্মুক্ত করা হয়। হোটেলটিতে ৫৪টি কক্ষ ছিল। কী কারণে ভবনের একাংশ ধসে পড়েছে তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা। ইতোমধ্যে তদন্তে শুরু হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের