করোনার উৎস অনুসন্ধানে আর সুযোগ দেবে না চীন

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০২১, ১৭:১২আপডেট : ২২ জুলাই ২০২১, ১৭:১২

চীনে করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও'র দ্বিতীয় ধাপের পরিকল্পনা সাফ প্রত্যাখান করেছে বেইজিং। করোনার উৎপত্তি অনুসন্ধানে আরও সহযোগিতা করতে চীনকে সম্প্রতি আহ্বান জানান সংস্থাটির প্রধান। এরই প্রেক্ষিতে নাকচ করে দিয়েছেন চীনের উপ-স্বাস্থ্যমন্ত্রী।

করোনা মহামারির উৎপত্তির খোঁজে চীনের ল্যাব এবং উহান শহরের কাঁচাবাজারে নতুন করে তদন্তের পরিকল্পনার কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস আধানম গেব্রিয়াসুস।  কারণ গতবার বিশেষজ্ঞদের তদন্তের ফলাফল নিয়ে অসন্তোষ জানায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।  ফলে নতুন করে চীনে অনুসান্ধানে ডব্লিউএইচওকে অনেকটা চাপ দেয় ওয়াশিংটন।

পরবর্তীতে ডব্লিউএইচও’র প্রধান গ্যাব্রিয়াসুস জানান, করোনার উৎস অনুসন্ধানে চীনে যাওয়া তাদের তদন্ত দলকে এ সংক্রান্ত সব তথ্য দেওয়া হয়নি। এমনকি তদন্তকারী দলের সদস্যদের ভাইরাসের প্রাথমিক তথ্য পেতে তাদের বেশ অসুবিধার মুখে পড়তে হয় বলেও অভিযোগ করে তিনি।

এমন অবস্থায় দ্বিতীয় দফায় চীনে করোনার উৎস অনুসন্ধানের পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে বেইজিং। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে উপ-স্বাস্থ্যমন্ত্রী জেং জিয়ান বলেন, ‘এই পরিকল্পনার অর্থ হলো আমাদের প্রতি অসম্মান প্রদর্শন করা এবং তারা বিজ্ঞানকে অবিশ্বাস করে’।

এই চীনা কর্তৃপক্ষের মতে, ‘এই বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে, চীন কখনোই গ্রহণ করবে না’। ২০২১ সালের জানুয়ারিতে চীনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা। ভাইরাসের উৎস শনাক্ত করতে চার সপ্তাহ ধরে উহান ও সংলগ্ন এলাকায় অনুসন্ধান চালান তারা।

চীনের উপ-স্বাস্থ্যমন্ত্রী বলেন, ল্যাব প্রটোকল ভঙ্গ করায় গবেষণার সময় করোনাভাইরাস ছড়িয়ে পড়ে, এ অনুমান থেকে ডব্লিউএইচও আবার করোনার উৎস নিয়ে গবেষণা করতে চায়। সংস্থাটির প্রস্তাবের এই অংশ পড়ে আমি বিস্মিত হয়েছি। দ্বিতীয় দফায় চীনে অনুসন্ধানের প্রস্তাব আমরা কখনোই মেনে নেব না। আশা করি, চীনের বিশেষজ্ঞদের পরামর্শ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে ডব্লিউএইচও’।

২০১৯ সালের ডিসেম্বর উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এক পর্যায়ে মহামারির আকার ধারণ করে। এখন পর্যন্ত লাখ লাখ মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে