‘পারমাণবিক হুমকি হিসেবে শিগগিরই রাশিয়াকে ছাড়িয়ে যাবে চীন’

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০২১, ১৬:৫৩আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৭:০৯

যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক হুমকি হিসেবে শিগগিরই রাশিয়াকে ছাড়িয়ে যাবে চীন। দ্রুত পারমাণবিক অস্ত্র উৎপাদনের মাধ্যমে নিজেদের এমন অবস্থানে নিয়ে যাবে তারা। শুক্রবার এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বর্তমানে ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করছেন ইউএস এয়ার ফোর্সের লেফটেন্যান্ট জেনারেল থমাস বুসিয়ার। এই স্ট্র্যাটেজিক কমান্ডই যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রাগার দেখভাল করে থাকে।

লেফটেন্যান্ট জেনারেল থমাস বুসিয়ার বলেন, চীন সরকারিভাবে দাবি করে তারা ন্যূনতম পারমাণবিক প্রতিরোধ বজায় রাখতে চায়। কিন্তু তারা যেভাবে নিজেদের পারমাণবিক সক্ষমতার উন্নয়ন ঘটাচ্ছে তা এই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বর্তমানে রাশিয়ার দিক থেকে যে হুমকি রয়েছে বেইজিং সেটিকে ছাড়িয়ে যাবে।

/এমপি/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী