অস্ট্রেলিয়ার সঙ্গে ইঙ্গ-মার্কিন চুক্তিতে ‘শীতল যুদ্ধের মানসিকতা’ দেখছে চীন

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৫২

চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন অস্ট্রেলিয়ার সামরিক জোট গঠনের সমালোচনা করেছে বেইজিং। বুধবার ওয়াশিংটনের চীনা দূতাবাস বলেছেন, দেশ তিনটির উচিত তাদের শীতল যুদ্ধের মানসিকতা এবং মতাদর্শগত কুসংস্কার ঝেড়ে ফেলা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া ইন্দো-প্রশান্ত অঞ্চলে নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তোলার ঘোষণা দিয়েছে। এর আওতায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহযোগিতা করা হবে। অঞ্চলটিতে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় এমন উদ্যোগ নেওয়া হলো।

এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গিয়ু বলেছেন, তৃতীয় পক্ষ লক্ষ্য করে কিংবা স্বার্থের ক্ষতি করতে কোনও দেশের জোট বা ব্লক গঠন করা উচিত না। নির্দিষ্টভাবে তাদের উচিত শীতল যুদ্ধের মানসিকতা ও মতাদর্শগত কুসংস্কার ঝেড়ে ফেলা।

উল্লেখ্য, আকাস (এইউকেইউএস) নামে পরিচিত এই চুক্তির আওতায় আরও থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা। চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়তে থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছে চুক্তি স্বাক্ষরকারী দেশ তিনটি।

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি