চীনে ভারী বৃষ্টিতে বন্যায় ১৫ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০২১, ০২:৫৯আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৩:৪১

চীনের উত্তরাঞ্চলের শানঝি প্রদেশে কয়েদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। বন্যায় বহু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে এক লাখ ২০ হাজার বাসিন্দাকে। মঙ্গলবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন।

চলতি মাসে শানঝি প্রদেশে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলনে দেশটির আবহাওয়া বিভাগের কর্মকর্তা ওয়াং ওয়েনি জানিয়েছেন, ‘গত বছরের তুলনায় এ বছরের অক্টোবরে ১৩ গুণ বেশি বৃষ্টি হয়েছে’।

ভারী বৃষ্টিতে বন্যায় প্রায় ১১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। এছাড়া ১৯ হাজারের বেশি বাড়ি-ঘর অল্প ক্ষতি হলেও ১৮ হাজার দুইশ’ বাড়ি-ঘর মারাত্মকভাবে ধসে গেছে। তিনজন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

দেশটির জরুরি বিভাগরে কর্মকর্তা ওয়াং কিরুই বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখ হতে হয়েছে। এদিকে বন্যার কারণে শানঝি প্রদেশের ৬০টি কয়লার খনি বন্ধ করতে বাধ্য হয়েছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে দেশটির সরকার। গত জুলাই চীনের হেনান প্রদেশে বন্যায় তিন শতাধিক লোকের মৃত্যু হয়।  

/এলকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম