স্কুলশিশুদের হোমওয়ার্কের চাপ কমাচ্ছে চীন

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২১, ২০:২৬আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২০:২৬

স্কুলশিশুদের হোমওয়ার্কের চাপ ও ক্লাস শেষে পড়ানোর চাপ কমানোর লক্ষে একটি শিক্ষা আইন প্রণয়ন করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, অভিভাবকদের নির্দেশ দেওয়া হয়েছে শিশুদের যাতে পর্যাপ্ত বিশ্রাম ও শারীরিক অনুশীলনের সময় পায় এবং অনলাইনে কম সময় কাটায়। আগস্টে চীন ছয় ও সাত বছরের শিশুদের জন্য লিখিত পরীক্ষা নিষিদ্ধ করেছে।

ওই সময় কর্মকর্তারা হুঁশিয়ারি জানিয়ে বলেছিলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।   

গত বছর ইন্টারনেট ও জনপ্রিয় সংস্কৃতির প্রতি শিশুদের আসক্তি কমাতে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করে।

শনিবার দেশটির ন্যাশনাল পিপল’স কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই আইনটি পাস করেছে। এটিই চীনের স্থায়ী আইন প্রণয়ন কমিটি।

আইনটির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। কিন্তু খবরে ইঙ্গিত পাওয়া গেছে, এতে শিশুদের নৈতিক, বুদ্ধিগত উন্নয়ন ও সামাজিক অভ্যাস শিক্ষাদানের জন্য অভিভাবকদের উৎসাহিত করা হয়েছে।

এটি বাস্তবায়নের এখতিয়ার থাকবে স্থানীয় সরকারের। যেমন শিশুদের পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডের জন্য তহবিল প্রদান।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে আইনটি মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই ভালো অভিভাবক তৈরির এই উদ্যোগের প্রশংসা করেছেন। তবে অনেকেই প্রশ্ন তুলছেন স্থানীয় কর্তৃপক্ষ বা অভিভাবকরা এই আইন বাস্তবায়নের জন্য প্রস্তুত কিনা।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের