শীত না আসতেই চীনে তুষারপাত, অরেঞ্জ সতর্কতা জারি

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০২১, ১৩:৩৬ আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৪:১১

ক্যালেন্ডারের পাতা বলছে চীনের প্রকৃতিতে এখনও শরৎ। তবে শরতের শেষ দিকে, শীত যেন আগেভাগেই জেঁকে বসেছে রাজধানী বেইজিংসহ উত্তরাঞ্চলে। ইতোমধ্যে তাপমাত্রার পারদ নেমেছে হিমাঙ্কের নিচে। ফলে দেখা দিয়েছে তুষারপাত। তুষারঝড়ের আশঙ্কায় ইতোমধ্যে অরেঞ্জ বা মাঝারি সতর্কতা সংকেত জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র।

চীনের কিছু কিছু জায়গায় ৩০ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমার পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্টরা। বছরের প্রথম তুষারপাত অনেকের কাছে আনন্দদায়ক হলেও কারও জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। রবিবার বেইজিংয়ের অনেক জায়গায় তুষার জমে ভোগান্তি দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

তুষার অপসারণের চেষ্টা চালাচ্ছেন তিনি

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, চীনের মঙ্গোলিয়া অঞ্চলের রাজধানী হোহোতে বিমানবন্দরে শনিবার ফ্লাইট বাতিল করা হয়েছে। বেইজিংকে ঘিরে থাকা হেবেই ও পশ্চিমে শানজি প্রদেশে কিছু এক্সপ্রেসওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

তুষারে খেলায় মেতেছে শিশুটি

সূত্র: এপি

/এলকে/
সম্পর্কিত
চীনা প্রযুক্তির নিয়ন্ত্রণ কতটা আসছে বাংলাদেশিদের হাতে?
চোখের জল ঝরিয়ে আবেগ প্রকাশ করবে রোবট
চীন-যুক্তরাষ্ট্র সমঝোতা বিশ্বকে কী বার্তা দেয়?
সর্বশেষ খবর
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি