তাইওয়ানের আকাশে ফের চীনা যুদ্ধবিমান

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০২১, ১৬:২০আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭:২৯

তাইওয়ান দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা জোনে আবারও চীনের যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। পশিমাদের চোখ রাঙানি উপেক্ষা করেই শনিবার ১৬টি অত্যাধুনিক জঙ্গিবিমান অনুমতি ছাড়াই ঢুকে পড়ে। রবিবার খবরে জানিয়েছে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম  ডয়চে ভেলে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রাণালয় জানিয়েছে, নতুন করে এমন ঘটনার পর তারা রেডিও সতর্কতা জারি করেছে। এছাড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় পর্যবেক্ষণ করছে। চীনের বিমানগুলো তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (এডিআইজি)-তে অনুপ্রবেশ করে। গত অক্টোবরের পর এই প্রথম এত সংখ্যক বিমান তাইওয়ানের সীমান্তে ঢুকেছে। 

তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে আসা বেইজিং দ্বীপটির ওপর ক্রমাগত সামরিক চাপ বৃদ্ধি করে আসছে। বিভিন্ন পদক্ষেপ ও বক্তব্যের মাধ্যমে এই বিষয়ে বরাবরই তাইওয়ানের পাশে থেকেছে ইউরোপীয় ইউনিয়ন। গত বুধবার দেশটিতে সফরে গিয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলও তাদের অভয় দিয়েছে। এছাড়া চীনের আগ্রাসন থেকে রক্ষায় তাইওয়ানের পাশে আছে বলে প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

/এলকে/এমপি/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান