বিশ্বের সবচেয়ে বেশি সাংবাদিক আটককারী দেশ চীন: আরএসএফ

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ১৭:০৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৭:০৭

সাংবাদিক সুরক্ষায় কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি সাংবাদিক আটককারী দেশ চীন। দেশটিতে বর্তমানে অন্তত ১২৭ সাংবাদিক আটক রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আরএসএফ বলছে, চীন বিশ্বজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে নিপীড়নের অভূতপূর্ব অভিযান চালাচ্ছে। রিপোর্টার এবং সিটিজেন জার্নালিস্টদের গ্রেফতারকে ন্যায়সঙ্গত দাবি করে আসছে চীন। তারা বলছেন এসব রিপোর্টার এবং সিটিজেন জার্নালিস্টরা সমস্যায় উস্কানি দিচ্ছেন।

আরএসএফ আরও বলেছে, সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরও মহামারিকে আরও খারাপ করেছে।

উহান শহরের কোভিড-১৯ সংকট নিয়ে রিপোর্টিংয়ের কারণে চীন অন্তত ১০ সাংবাদিক ও অনলাইন কমেন্টেটারকে গ্রেফতার করেছে। এদের একজন হলেন সাবেক আইনজীবী ঝ্যাং ঝান। তিনি ২০২০ সালের ফেব্রুয়ারিতে উহানের এক বাসিন্দার অনলাইন পোস্ট পড়ে সেখানে পরিদর্শনে যান।

সেখানকার হাসপাতাল ও রাস্তায় যে পরিস্থিতি ঝ্যাং ঝান দেখেছিলেন তা কর্তৃপক্ষের হুমকি উপেক্ষা করে সরাসরি সম্প্রচার এবং নিবন্ধের মাধ্যমে নথিবদ্ধ করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তার এসব রিপোর্টিং। পরে তাকে গ্রেফতার করা হয়।

আরএসএফ এর ৪২ পাতার প্রতিবেদনে দেখানো হয়েছে চীনা কর্তৃপক্ষ কিভাবে সন্ত্রাসবিরোধী লড়াই টার্ম ব্যবহার করে জিনজিয়াং নিয়ে রিপোর্টিং এর কারণে উইঘুর সাংবাদিকদের আটক করেছে।

এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাংবাদিকদের ওপর আক্রমণ চালাতে চীন বিদেশের কূটনৈতিক মিশনগুলোকেও ব্যবহার করেছে, স্থানীয় সাংবাদিকদের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মতাদর্শ পড়তে এবং একটি প্রোপাগান্ডা অ্যাপ ফোনে ডাউনলোড করে রাখতে বাধ্য করেছে।

/জেজে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি