চীনে টানা চতুর্থ দিনের মতো কোভিড শনাক্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ১৪:৫৪আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৬:০১

চীনে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। রবিবার দেশটিতে টানা চতুর্থ দিনের মতো কোভিড শনাক্তের রেকর্ডের কথা জানিয়েছেন কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রবিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ হাজার ৭৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে তিন হাজার ৭০৯ জনের শরীরে কোভিডের উপসর্গ দেখা গেছে। ৩৬ হাজার ৮২ জনের কোনও উপসর্গ পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ২৩৩ জনে দাঁড়িয়েছে।

আগের দিন শনিবার ৩৫ হাজার ১৮৩ জন করোনা শনাক্তের কথা জানায় কর্তৃপক্ষ। শুক্রবার এ সংখ্যা ছিল ৩৯ হাজার ৫০৬। সেদিন অবশ্য কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

/এমপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী