চীনের যে প্রদেশে ৯০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৩, ২১:০৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২১:০৯

চীনের তৃতীয় জনবহুল প্রদেশ হেনানের প্রায় ৯০ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। প্রদেশের স্বাস্থ্য কমিশনের পরিচালক কান কুয়াঙচেঙ এক সংবাদ সম্মেলনে বলেছেন, জানুয়ারি ৬ তারিখ পর্যন্ত প্রদেশের কোভিড আক্রান্তের হার ছিল ৮৯.০ শতাংশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

চীনা এই প্রদেশের জনসংখ্যা ৯ কোটি ৯৪ লাখ। এর মধ্যে আট কোটি ৮৫ লাখ করোনাভাইরাসে আক্রান্ত।

পরিচালক কান বলেছেন, হাসপাতালগুলোতে জ্বরে আক্রান্তদের আগমণ চূড়ায় ছিল ১৯ ডিসেম্বর। এরপর থেকে তা কমতে থাকে।

সাম্প্রতিক সময়ে চীনকে নজিরবিহীন করোনা পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। বিশেষ করে জিরো কোভিড নীতি থেকে দেশটির সরে আসার পর করোনা সংক্রমণ বেড়ে গেছে দ্রুত।

এদিকে চলতি মাসের শেষের দিকে চীনে নতুন চন্দ্রবর্ষ শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে লাখ লাখ মানুষ বড় বড় শহরগুলো থেকে বাড়ি কিংবা আত্মীয়দের কাছে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ছুটি শুরুর আগেই শনিবার ইতোমধ্যে তিন কোটি ৪৭ লাখ লোক অভ্যন্তরীণভাবে ভ্রমণ করেছে। ফলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনে করোনার সংক্রমণ নতুন করে বাড়তে থাকার মধ্যেই শি জিনপিং সরকার প্রায় তিন বছরের মাথায় আবারও সীমান্ত খুলে দিলো। ভ্রমণকারীদের জন্য আর কোয়ারেন্টিনের প্রয়োজন হবে না। তবে চীনে ভ্রমণের ৪৮ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টের নেগেটিভ ফলাফল দেখাতে হবে পর্যটকদের।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী