চীনের কাছে আরও তথ্য চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৫:৫৬

সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি এবং মৃত্যুর পরিসংখ্যান নিয়ে তথ্য প্রকাশ করেছে চীন। এ বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস। লক্ষণীয় মাত্রায় সংক্রমণ বাড়ায় চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মহাপরিচালক মা শিওয়াই এর সঙ্গে আলোচনা হয়েছে গেব্রিয়াসিসের। আলোচনার বিষয়টি শনিবার নিশ্চিত করেছে ডব্লিউএইচও।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে চীনের জিরো-কোভিড নীতি শিথিল করার পর এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৬০ হাজার মানুষ করোনায় প্রাণ হারিয়েছে। হঠাৎ করোনায় মৃত্যুর হার এভাবে বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। পাঁচ সপ্তাহে চীনে এত মানুষ করোনায় মৃত্যুর বিষয়টি চীনের বিরল স্বীকারোক্তি।

এরই প্রেক্ষিতে গত বছরের ডিসেম্বর থেকে ২০২৩ এর ১২ জানুয়ারি পর্যন্ত তথ্য বিশ্লেষণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাসপাতালে রোগীর ভর্তি, জরুরি সেবাসহ বেশ কিছু পরিস্থিতি নিয়ে ডব্লিউএইচওকে তথ্য প্রদান করেছেন চীনা কর্তৃপক্ষ। যদিও কোভিড পরিস্থিতি নিয়ে বেইজিং এর কাছে আরও তথ্য উপাত্ত চেয়েছে জাতিসংঘের এই সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ফলে নতুন করে সংক্রম বেড়েছে। অন্যান্য দেশের মতো প্রবীণ ও দুর্বল ব্যক্তিরা বেশি আক্রান্ত হচ্ছে। সূত্র: রয়টার্স

/এটি/এলকে/
সম্পর্কিত
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
ইয়েমেন উপকূলে হামলায় ডুবলো ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
সর্বশেষ খবর
এনসিপির কনসার্ট ঘিরে যে নির্দেশনা দিলো পুলিশ 
এনসিপির কনসার্ট ঘিরে যে নির্দেশনা দিলো পুলিশ 
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ
শিক্ষাঙ্গনে ছাত্রদল-শিবির সংঘর্ষ: নিন্দা জানালো গণতান্ত্রিক ছাত্রজোট
শিক্ষাঙ্গনে ছাত্রদল-শিবির সংঘর্ষ: নিন্দা জানালো গণতান্ত্রিক ছাত্রজোট
সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২-১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন: গকসু এজিএস
সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২-১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন: গকসু এজিএস
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে