বেইজিংয়ে হাসপাতালে আগুন, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৩, ২৩:১৯আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ২৩:১৯

চীনের রাজধানী বেইজিংয়ে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ২১ নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে বেসরকারি চেংফেং হাসপাতালে রোগী থাকা একটি অংশে এই আগুন লাগে। চীনা সংবাদমাধ্যম বেইজিং ডেইলি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, হাসপাতালটি বেইজিংয়ের ফেংতাই জেলায় অবস্থিত। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ১টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার দুই ঘণ্টা পরও উদ্ধার অভিযান অব্যাহত থাকে।

আগুন লাগার পর মোট ৭১ জনকে ভবন থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ২১ জন মারা গেছেন।

হাসপাতালের ভবনটিতে থাকা সব রোগীকে পাওয়া গেছে এবং সরিয়ে নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

চীনা সোশ্যাল মিডিয়া ওয়েইবোতে এক ব্যবহারকারী লিখেছেন, এটি বেদনাদায়ক। আমি বাড়ির জানাল থেকে দুর্ঘটনা দেখেছি। দুপুরে অনেক মানুষ এসির ওপর ছিলেন। অনেকে লাফ দিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

চীনের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা বিরল।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম