করোনার নতুন ভেরিয়েন্টে উদ্বিগ্ন চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৩, ১৪:১০ আপডেট : ২৬ মে ২০২৩, ১৫:১০

আগামী মাসে করোনা সংক্রমণ তীব্র হতে পারে বলে আশঙ্কা করছে চীনা কর্তৃপক্ষ। করোনার নতুন ভেরিয়েন্ট এক্সবিবি শক্তিশালী হয়ে ওঠায় নতুন ভ্যাকসিন তৈরিতে তাড়াহুড়ো করছে চীন সরকার। বলা হচ্ছে, জুনের প্রতি সপ্তাহে চীনে সাড়ে ৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে।  

সোমবার নেতৃস্থানীয় চীনা মহামারি বিশেষজ্ঞ ঝং নানশান বলেন, ‘এক্সবিবি ওমিক্রন সাবভেরিয়েন্টের জন্য দুটি নতুন টিকা অনুমোদন পেয়েছে। আরও তিন থেকে চারটি ভ্যাকসিন শীঘ্রই অনুমোদন পাবে’।

চীনের কর্মকর্তারা দাবি করেছেন, এখনকার প্রাদুর্ভাবে ভয়াবহতা কম হবে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চীনের বিপুল বয়স্ক মানুষের মৃত্যুহার কমাতে চাইলে জোরালো টিকাদান কর্মসূচির পাশাপাশি হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকতে হবে।

বেইজিং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, নতুন ভেরিয়েন্টে সংক্রমণের হার গত মাস থেকে বেশি। এপ্রিলের শেষ দুই সপ্তাহে প্রচলিত সংক্রামক রোগ হিসেবে ফ্লুকে ছাড়িয়ে গেছে করোনা।

সূত্র: এনডিটিভি

/এসপি/
সম্পর্কিত
ক্ষমতা হারানোর শঙ্কায় আইজেনকোটকে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নেতানিয়াহুর
মহারাষ্ট্রে ২ লিটার কিং কোবরা সাপের বিষ ও বাঘ-চিতার চামড়াসহ গ্রেফতার ৬
রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস করলো সৌদি আরব
সর্বশেষ খবর
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অর্থনীতি গবেষণা সম্মেলন’
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অর্থনীতি গবেষণা সম্মেলন’
ইউএনওর কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত পেয়েছে পুলিশ
ইউএনওর কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত পেয়েছে পুলিশ
ক্ষমতা হারানোর শঙ্কায় আইজেনকোটকে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নেতানিয়াহুর
ক্ষমতা হারানোর শঙ্কায় আইজেনকোটকে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নেতানিয়াহুর
টিউমার ধরা পড়ার পর কেমন আছেন শাহনূর, যুক্তরাষ্ট্র থেকে জানালেন নিজেই
টিউমার ধরা পড়ার পর কেমন আছেন শাহনূর, যুক্তরাষ্ট্র থেকে জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা