যেভাবে চাঁদ থেকে পৃথিবীতে ফিরবে চীনের নভোযান

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২৪, ২১:২২আপডেট : ০৭ জুন ২০২৪, ২১:২২

চাঁদের অন্ধকার দিক থেকে নমুনা নিয়ে বৃহস্পতিবার সফলভাবে অ্যাসেন্ডার থেকে রিটার্নার মডিউলে সংযুক্ত হয় চীনের নভোযান ছ্যাং-এ ৬। স্থানান্তরিত হওয়ার পর প্রোবটি এখন নির্ধারিত রুটে পৃথিবীর পথে রয়েছে। বৃহস্পতিবার বেইজিং সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ছ্যাং-এ ৬ প্রোবের অ্যাসেন্ডারটি সফলভাবে চাঁদের কক্ষপথে থাকা অরবিটার-রিটার্নারের সঙ্গে ডক করে। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) এ খবর জানিয়েছে।

সিএনএসএ-এর এক বিশেষজ্ঞ বলেছেন, প্রোবটি পৃথিবীতে ফিরে আসার জন্য প্রস্তুত। ১৪ দিন চাঁদকে প্রদক্ষিণ করার পর, এটি চাঁদ-পৃথিবী স্থানান্তর কক্ষপথে প্রবেশ করবে। এরপর পাঁচদিন প্রোবটি নিজের কক্ষপথ সমন্বয় করবে এবং এই সময়ের মধ্যে এক থেকে তিনটি কক্ষপথে এটি ঘুরবে।

পৃথিবী থেকে প্রায় পাঁচ হাজার কিলোমিটার উঁচুতে থাকতে প্রোবটি থেকে রিটার্নার আলাদা হবে। এরপরই এটি বায়ুমণ্ডলে প্রবেশ করবে।

উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের সিচিওয়াং বান্নারের অবতরণ এলাকায় নামবে ছ্যাংএ-৬। আর তাতেই চাঁদে যাওয়া ও ফিরে আসা নিয়ে ছ্যাংএ-৬ এর ৫৩ দিনের যাত্রার সমাপ্তি ঘটবে।

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান