ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার অন্যতম প্রধান সন্দেহভাজন ও একমাত্র জীবিত হামলাকারী সালেহ আব্দেসলামকে ফ্রান্সের কাছে হস্তান্তর করেছে বেলজিয়াম। বুধবার তাকে ফরাসী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বেলজিয়ামের প্রসিকিউটর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিসে হামলার সঙ্গে সম্পৃক্ততার কারণে সালেহ আব্দেসলাম বুধবার সকালে ফরাসী কর্তৃপক্ষের আত্মসমর্পণ করেছেন।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় সাপ্তাহিক ছুটি ৫ দিন, ২ দিন কাজ
কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারিস হামলায় আব্দেসলামে কথিত ভূমিকার জন্য ফ্রান্সের আদালতের মুখোমুখি করাই এই হস্তান্তর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য।
ফ্রান্সের কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আব্দেসলামকে সকালে বেলজিয়াম কর্তৃপক্ষ আমাদের কাছে হস্তান্তর করেছে। সকালেই তাকে তদন্ত কর্মকর্তাদের মুখোমুখি করা হয়েছে।
ফ্রান্সের বিচারমন্ত্রী জিন জেকুস আরবোস জানান, আব্দেসলামকে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেই রাখা হয়েছে।
আরও পড়ুন: নারীর প্রতি বৈষম্য প্রতিরোধে নারী সাধুর অভিনব প্রতিবাদ
গত নভেম্বরে প্যারিসে ধারাবাহিক সন্ত্রাসী হামলার ঘটনায় সালাহ আব্দেসলামকে অন্যতম সন্দেহভাজন বলে বিবেচনা করা হয়। ওই হামলার ঘটনায় ১৩০ জন নিহত হন। নভেম্বর থেকে পালিয়ে থাকার পর গত ১৮ মার্চ বেলজিয়াম পুলিশের এক অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় ব্রাসেলসের মোলেনবিক এলাকা থেকে গ্রেফতার করা হয় আব্দেসলামকে। ধারণা করা হয়, গত বছর ১৩ নভেম্বর প্যারিসে সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস) যে ভয়াবহ আত্মঘাতী হামলা চালায় তার নেতৃত্বে ছিলেন তিনি। এ হামলায় ১৩০ জন নিহত হন। আহত হন আরও অনেকে। হামলা ও হামলা পরবর্তী পুলিশি অভিযানে আব্দেসলাম বাদে বাকি সব হামলাকারীই মারা পড়েন।
গ্রেফতারের পর আব্দেসলামকে প্যারিস হামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে ব্রাসেলস হামলার পর আর মুখ খুলছেন না তিনি। তিনি দাবি করছেন, প্যারিস হামলায় তার দায় থাকলেও ব্রাসেলসের হামলার সঙ্গে তার কোনও সংশ্লিষ্টতা নাই। সূত্র: সিএনএন।
/এএ/








