সুইডেনে গ্রেনেড হামলায় ৮ বছরের ব্রিটিশ শিশু নিহত

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৬, ০৮:৩৭আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ০৮:৩৭

গ্রেনেড বিস্ফোরণে নিহত ব্রিটিশ শিশুসুইডেনের গুটেনবার্গ শহরে একটি অ্যাপার্টমেন্টে ছোড়া গ্রেনেড বিস্ফোরণে আট বছরের এক ব্রিটিশ শিশু নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত শিশু ইউসুফ ওয়ারসেম বাড়ি যুক্তরাজ্যের বার্মিংহামে। সুইডেনের আত্মীয়দের কাছে বেড়াতে গিয়েছিল সে।

গুটেনবার্গ পুলিশ জানায়, বিসকোপসগার্টেন এলাকায় একটি ফ্ল্যাটে ঘুমাচ্ছিল ইউসুফ। এ সময় সেখানে একটি গ্রেনেড ছোড়ে মারা হয়। গ্রেনেডটি বিস্ফোরিত হলে ইউসুফ আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিস্ফোরণের সময় ওই ফ্ল্যাটে অন্তত ৫টি শিশু ও বেশ কয়েক জন প্রাপ্ত বয়স্ক মানুষ ছিলেন।

ইউসুফের সঙ্গে তার মা, বোন ও ভাই ছিলেন রুমের মধ্যে। তবে তারা সামান্য আহত হয়েছেন।

অপরাধ জগতের দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে।

পুলিশ জানায়, একটি ভয়াবহ বন্দুকযুদ্ধের মামলায় দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তি ওই এলাকায় বাস করে বলে নিবন্ধন করা হয়েছে।

পুলিশের মুখপাত্র থমাস ফুক্সবর্গ বলেন, আমাদের খতিয়ে দেখতে হবে এ সঙ্গে হত্যাকাণ্ডের কোনও যোগসূত্র আছে কিনা। প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে, যোগসূত্র থাকতে পারে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান