‘সংকটময় পরিস্থিতিতে’ ইউরোপীয় ইউনিয়ন: মের্কেল

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৮

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মের্কেল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংকটময় পরিস্থিতি পার করছে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মের্কেল। শুক্রবার স্লোভাবিকার রাজধানীতে যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পর নির্ধারণে আয়োজিত সম্মেলনে এ মন্তব্য করেন মের্কেল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সম্মেলনে যোগ দেওয়ার পূর্বে সংবাদমাধ্যম কর্মীদের মের্কেল বলেন, ‘আমরা সংকটময় একটা সময় পার করছি। ইউরোপীয় ইউনিয়নকে শক্তশালী করতে আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।’

জার্মান চ্যান্সেলর বলেন, ‘ইউনিয়নভুক্ত দেশগুলোকে অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী সংগ্রাম এবং প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা আরও বাড়াতে হবে। ইইউকে প্রবৃদ্ধি এবং কর্মক্ষেত্রের সুযোগও বাড়াতে হবে।’
ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের শীর্ষ নেতারা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। নেতারা ব্রেক্সিট নিয়ে আলোচনা করবেন না বলে জানানো হয়েছে। সম্মেলনের আগেই জানা গেছে, প্রবৃদ্ধি বৃদ্ধি ও শরণার্থীদের আগমন ঠেকানোর পন্থা নিয়ে ইইউ নেতাদের মধ্যে বিভক্তি রয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, সম্মেলনে যুক্তরাজ্য ও ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে উপস্থিত না থাকলেও আলোচনায় ব্রেক্সিট বিরাট প্রভাব ফেলবে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম