ইউরোপজুড়ে ভয়াবহ তুষারপাত, অন্তত ২০ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৭, ১৭:২০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৭:২০

ইউরোপজুড়ে ভয়াবহ তুষারপাত ইউরোপজুড়ে ভয়াবহ তুষরাপাতের ফলে ২০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। তুষারপাতে গ্রিসের গ্রিক আইল্যান্ড ও দক্ষিণ ইতালি তুষারে ঢেকে গেছে। তুরস্ক, পোল্যান্ড, রাশিয়া, বুলগেরিয়াসহ বেশ কয়েকটি দেশেও তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে আরও অন্তত দুই-তিনদিন তাপমাত্রার নিম্নগামিতা অব্যাহত থাকবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, তুষারপাতের ফলে ইতালির দক্ষিণাঞ্চলের ফেরি ও বিমান চলাচল সোমবার পর্যন্ত বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে স্কুল-কলেজ। তুরস্কের ইস্তানবুলে তুষার ঝড় আঘাত হেনেছে।

তুষারপাতের ফলে শীতজনিত রোগে পোল্যান্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ায় রাতের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। গত ১২০ বছরের মধ্যে এটাই রাশিয়ার সর্বনিম্ন তাপামাত্রা।

গ্রিসের তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। গ্রিক দ্বীপে শীতে এক আফগান শরণার্থীর মৃত্যু হয়েছে। বন্ধ রয়েছে সড়ক পথে যান চলাচল।

ইতালিতে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে খোলা আকাশের নিচে বসবাস করা অবস্থায়। এজন্য গৃহহীনদের আশ্রয় কেন্দ্রগুলো দিন-রাতে খোলা হয়েছে।

চেক রিপাবলিকের প্রাগে চলতি মওসুমের সবচেয়ে বেশি শীতের রাত ছিল গতকাল। এখানে তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন গৃহহীন মানুষ। বুলগেরিয়াতে দুই ইরাকি শরণার্থীর মৃত্যু হয়েছে।  সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম