তুর্কি মন্ত্রীকে বহিষ্কারের জের: নেদারল্যান্ডসে এরদোয়ানপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৭, ১৭:১১আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৭:১৪

তুর্কি মন্ত্রীকে বহিষ্কারের জের: নেদারল্যান্ডসে এরদোয়ানপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ তুর্কি মন্ত্রীকে বহিষ্কারের জের ধরে নেদারল্যান্ডসে তুরস্কের দূতাবাসের সামনে এরদোয়ানপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারী প্রায় ১ হাজার মানুষকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও ঘোড়া ব্যবহার করে। তুরস্ক-নেদারল্যান্ডসের চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে শনিবার এ সংঘর্ষের ঘটনা ঘটল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তুরস্কের পরিবারমন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়া সড়ক পথে রটেরডাম পৌঁছান। শনিবার শহরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সমর্থনে আয়োজিত একটি র‌্যালিতে যোগ দিতে চেয়েছিলেন এই তুর্কি মন্ত্রী। ডাচ সরকার নিরাপত্তার আশঙ্কায় আগেই র‌্যালিটি নিষিদ্ধ করে। ডাচ কর্তৃপক্ষ তাকে রটেরডাম উপ-দূতাবাসে প্রবেশ করতে দেয়নি এবং পুলিশি পাহারায় নেদারল্যান্ডস থেকে জার্মান সীমান্তে পৌঁছে দেওয়া হয়। এর ফলেই তুর্কি উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ করেন এরদোয়ানপন্থীরা।

এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বিমানযোগে নেদারল্যান্ডস আসতে বাধা দেওয়া হয়।  তিনি এখন ফ্রান্সে পৌঁছার চেষ্টা করছেন। সেখানে রবিবার এরদোয়ানের সমর্থনে একটি র‌্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার ডাচদের নাৎসিদের অবশিষ্টাংশ ও ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। প্রতিক্রিয়ায় ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে এই মন্তব্যকে পাগলামি হিসেবে অভিহিত করেছেন।

নেদারল্যান্ডসের রটারডামে বসবাসরত তুর্কিদের নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এক সমাবেশ বাতিলের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ শুরু হয়। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু নেদারল্যান্ডস পৌঁছানোর পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ডাচ কর্তৃপক্ষ ওই সমাবেশ বাতিল করে। তুরস্কে প্রেসিডেন্ট পদ্ধতির শাসনব্যবস্থা চালু করা নিয়ে গণভোটের পক্ষে নেদারল্যান্ডসে বসবাসরত তুর্কিদের মধ্যে প্রচারণা চালাতে তিনি ওই সমাবেশে অংশ নিতে চেয়েছিলেন। মেভলুত প্রবেশ করতে না পারায় সেখানে সড়ক পথে রটেরডাম পৌঁছান। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম