ইউরোপে ঘোড়ার মাংস কেলেংকারিতে গ্রেফতার ৬৬

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৭, ১৯:০৮আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৯:০৮

ইউরোপে ঘোড়ার মাংস কেলেংকারিতে গ্রেফতার ৬৬ ইউরোপে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রিতে জড়িত অভিযোগে ৬৬জনকে গ্রেফতার করেছে ইউরোপোল। গ্রেফতারকৃত এসব ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তি ও বিলাসবহুল কার জব্দ করা হয়েছে। রবিবার এই তথ্য জানিয়েছে ইউরোপোল।

২০১৩ সালে আয়ারল্যান্ডে একটি পরীক্ষায় গরুর মাংসের নামে শতভাগ ঘোড়ার মাংস বিক্রির ঘটনাটি ধরা পড়ে। এরপরই তদন্ত শুরু হয়।

এসব মাংস আমদানি করা হয়েছিল স্পেন থেকে। ঘটনাটি ধরা পড়ার পর স্প্যানিশ পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে স্পেন ও পর্তুগালে কয়েকজন অতিরিক্ত বয়স্ক অথবা মানুষের খাবারের অযোগ্য খারাপ অবস্থার ঘোড়া জবাই করা হয়। এরপর নথিপত্র জাল করে সেগুলো বেলজিয়ামে পাঠানো হয়। সেখান থেকে এক মাংস রফতানিকারক সেগুলো ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে বিক্রি করেন।

ইউরোপীয় ইউনিয়নের তদন্তে জানা যায়, ওই রফতানিকারকের পরীক্ষিত ৫ শতাংশ মাংসের পরীক্ষায় ঘোড়ার ডিএনএ পাওয়া গিয়েছিল।

বিবৃতিতে ইউরোপোল জানিয়েছে, স্পেনে ৬৬জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পশু নির্যাতন, নথি জাল ও বিচারের প্রকিয়াকে বাধাগ্রস্ত, জনস্বাস্থ্যের বিরুদ্ধে অপরাধ, অর্থ পাচার ও অপরাধী চক্রের সদস্য হওয়ার অভিযোগ রয়েছে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম