সুইজারল্যান্ডে বিমান দুর্ঘটনায় ২ কিশোর ও পাইলট নিহত

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৭, ১৪:৫৫আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৪:৫৬

সুইজারল্যান্ডে বিমান দুর্ঘটনায় ২ কিশোর ও পাইলট নিহত সুইজারল্যান্ডে একটি ছোট বিমান দুর্ঘটনায় পড়ে ১৪ বছরের দুই কিশোর ও বিমানটির পাইলট নিহত হয়েছেন। দেশটির সুইস গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে শনিবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি স্থানীয় সময় সকালে সাড়ে ৯টায় ঘটে। ইতালি সীমান্তের কাছে বিমানটি দুর্ঘটনায় পড়ে। এতে ১৭ বছরের এক কিশোরী গুরুতর আহত হয়েছে।

এক সপ্তাহব্যাপি ক্যাম্পটি আয়োজন করছিল সুইস অ্যারো ক্লাব। প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানান, এক সপ্তাহের সবচেয়ে বড় আকর্ষণ ছিল এটি। দুর্ঘটনার ফলে তাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে।

পুলিশের মুখপাত্র রমান জানান, এক ইঞ্জিনের পাইপার পিএ২৮ নামের বিমানটি দুর্ঘটনায় পড়ার আগে একটি ফ্লাইট সম্পূর্ণ করেছিল। উড্ডয়নের ১০ মিনিটের মাথায় বিমানটি দুর্ঘটনায় পড়ে। ঘটনাটির তদন্ত চলছে। ওই এলাকায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক