ফ্রান্সে তিনজনকে হত্যার পর পুলিশ সদস্যের আত্মহত্যা

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ২১:৩০আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২১:৪৭

পূর্ব বিরোধের জেরে ফ্রান্সে তিনজনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

ফ্রান্সে তিনজনকে হত্যার পর পুলিশ সদস্যের আত্মহত্যা

বিভিন্ন সংবাদমাধ্যমে খবরে বলা হয়, শনিবার বিকেলে প্যারিসের কাছে একটি সড়কে এ ঘটনা ঘটে। এতে নিহতদের মধ্যে ওই পুলিশ সদস্যের প্রেমিকার বাবা ও দুজন পথচারী রয়েছেন। আহতরা অন্যরা হলেন, তার প্রেমিকা, প্রেমিকার মা ও বোন।

ফ্রান্সের একটি স্থানীয় পত্রিকার খবরে বলা হয়, ওই নারী তাদের সম্পর্ক ভেঙে দেওয়ার কথা জানালে নিহত পুলিশ সদস্য পিস্তল দিয়ে প্রথমে দুজন পথচারীকে হত্যা করেন। এরপর গাড়িতে বসে থাকা প্রেমিকা, তার মা, বাবা ও বোনকে গুলি করার পর আত্মহত্যা করেন। পাশের একটি বাড়ির বাগানের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

তবে প্যারিসের সারসেলসের শহরের মেয়র ফ্রানসোয়িস পুপপোনি বলেন, ‘হামলার শিকার পরিবারটি ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তারা আমার পরিচিত।’ এ সময় তিনি ওই পুলিশ সদস্যের সঙ্গে ওই পরিবারটির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন।

/আরএ/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম