৮ বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ে

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৮, ১২:৫৩আপডেট : ০১ জুলাই ২০১৮, ১২:৫৮

বেলজিয়ান বংশোদ্ভূত লরেন্ট সিমন্স মাত্র ৮ বছর বয়সেই উচ্চ মাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ছয় বছরের পড়াশোনা সে শেষ করেছে মাত্র দেড় বছরে।

লরেন্ট সিমন্স

সিমন্সের বাবা বেলজিয়ান ও মা ডাচ। তারা জানান, সিমন্সের আইকিউ ১৪৫। ১৮ বছর বয়সীদের একটি ডিপ্লোমা সে অর্জন করেছে।

বেলজিয়ামের রেডিও আরটিবিএফকে লরেন্ট জানায়, তার প্রিয় বিষয় হলো গণিত। কারণ এটা অনেক বিস্তৃত, রয়েছে পরিসংখ্যান, ভূগোল ও বীজগণিত।

দুই মাস ছুটি কাটানোর পর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে সিমন্সের। ছেলেটির বাবা জানান, শিশুকালে সিমন্সকে সমস্যায় পড়তে হতো। কারণ সে অন্যদের মতো খেলনা নিয়ে ব্যস্ত হতো না।

বাবা-মায়ের সঙ্গে লরেন্স

সিমন্স জানায়, একসময় সে ডাক্তার ও জ্যোতির্বিজ্ঞানী হতে চাইত। কিন্তু এখন সে কম্পিউটার নিয়ে কাজ করতে আগ্রহী।

তার বাবা জানান, যদি সে একজন রঙমিস্ত্রীও হতে চায় তাতে আমাদের কোনও সমস্যা নাই। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
ধসে যাওয়া সেতুতেই ঝুঁকি নিয়ে চলছে গাড়ি!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি
মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি
শিল্পকলায় প্রথম একক কনসার্ট, দর্শকদের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা
শিল্পকলায় প্রথম একক কনসার্ট, দর্শকদের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা
ট্রাম্পের নতুন শুল্ক কাঠামো: দেশের তৈরি পোশাক শিল্পে ধাক্কা নাকি সুযোগ?
ট্রাম্পের নতুন শুল্ক কাঠামো: দেশের তৈরি পোশাক শিল্পে ধাক্কা নাকি সুযোগ?
‘সংসার চালানো দূরের কথা, জমার টাকাই উঠছে না’: গ্যাসের অভাবে অটোচালকদের হাহাকার 
‘সংসার চালানো দূরের কথা, জমার টাকাই উঠছে না’: গ্যাসের অভাবে অটোচালকদের হাহাকার 
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি